ত্বকের গন্ধেই মশার আকর্ষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণা চালায় যা ‘সেল’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, যাদের ত্বকে ‘কার্বক্সিলিক অ্যাসিড’ নামক পদার্থ বেশি পরিমাণে নিঃসৃত হয়, তাদের প্রতি মশার আকর্ষণ প্রায় ১০০ গুণ বেশি। বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিভারের জন্য দায়ী নারী ‘এডিস ইজিপ্টি’ মশা এদের দিকেই বেশি ছুটে যায়।
গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ত্বকের প্রাকৃতিক গন্ধ সংগ্রহ করতে তাদের হাতে নাইলনের স্টকিং পরিয়ে রাখা হয়। পরে সেই স্টকিং কেটে দু’ইঞ্চি করে টুকরা করে মশার ফাঁদের ভেতর রাখা হয়। দেখা যায়, ‘সাবজেক্ট ৩৩’ নামে এক অংশগ্রহণকারীর গন্ধ মশাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
গবেষক দলের ভাষ্য, ‘সাবজেক্ট ৩৩ ছিলো একেবারে অপরাজিত।’ যেন শত যুদ্ধের শত জয়। বিশ্লেষণে দেখা যায়, ওই ব্যক্তির ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের পরিমাণ ছিলো সবচেয়ে বেশি।
এই অ্যাসিড কিভাবে মশাকে এতটা টানে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে গবেষকেরা মনে করছে, প্রতিটি মানুষের ত্বকে থাকা ভিন্নধর্মী গন্ধ বা ‘স্কিন ক্লাইমেট’ (ত্বকের রাসায়নিক পরিবেশ) এর পেছনে বড় ভূমিকা রাখে।
তবে গবেষণার একটি সীমাবদ্ধতা রয়েছে। গবেষকেরা জানিয়েছে, তারা এই অ্যাসিড ত্বক থেকে পুরোপুরি সরিয়ে পরীক্ষা করতে পারেনি, ফলে এটি ঠিক কতটা অপরিহার্য তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এতে সন্দেহ নেই, মশার কামড় থেকে বাঁচতে কার্যকর প্রতিরোধক তৈরি করতে এই গবেষণা ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। কারণ, মশাবাহিত রোগ প্রতি বছর প্রায় ৭০০ মিলিয়ন মানুষকে আক্রান্ত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












