নতুন নোটে মন্দিরের ছবি নিয়ে ব্যাপক ক্ষোভ
আগামী ১ জুন বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্ততিতে এসব তথ্যা জানিয়েছে।
এসব নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০০ টাকার নোটে পানিছাপ হিসেবে একপাশে বামপাশে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের মুদ্রিত ছবি রয়েছে। এ ছাড়া ৫০ টাকার নোটে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিন এর বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ মুদ্রিত রয়েছে।
এ দিকে ২০ টাকার নোটে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের মুদ্রিত ছবি রয়েছে।
২০ টাকার নোটে থাকা ষাট গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে সেখানে মন্দিরের ছবি সংযুক্ত করায় ব্যাপক ক্ষোভ ও বিতর্ক দেখা দিয়েছে। বিশেষ করে অনলাইনে ২০ টাকার নোটে মন্দিরের ছবির বিরুদ্ধে ব্যাপক লেখালেখি হচ্ছে।
অনলাইনে একজন লিখেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে মসজিদের ছবি সরিয়ে সেখানে মন্দিরের ছবি সংযুক্ত করা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দুরভিসন্ধি রয়েছে।
এভাবেই একের এক লেখার মাধ্যমে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।