নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে একটি প্রতারক চক্র। দুদক জানিয়েছে, শামীম রেজা নামের এক প্রতারক ০১৮৯৮৬১১৬৬০ এবং ০১৮৬৩০৬৯৮৩৮ নম্বর ব্যবহার করে বিভিন্নজনকে ফোন দিচ্ছেন। এই প্রতারক চেয়ারম্যানের পিএস নন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণামূলক ফোনকলের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
কেউ যদি এই নম্বর থেকে ফোন পান বা এমন ধরনের প্রতারণার সম্মুখীন হন, তাহলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
গতকাল জুমুয়াবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।
তিনি বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। তাই শিগগিরই ডিসেম্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১২ দলীয় জোটের নেতারা বলেছেন, এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চায়। নির্বাচনই এই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে। বারবার তা প্রমাণিত হয়েছে।
গতকাল জুমুয়াবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতারা এ কথা বলেন। জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এদিন এ বিবৃতির কথা নিশ্চিত করেন।
জাপান সফররত প্রধান উপদেষ্টা ইউনূস নিক্কেই ফোরামে দেওয়া বক্তব্যে উল্লেখ করেছেন, ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়।
এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১২ দলীয় জোটের নেতার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাবেক সভাপতি তপন বিশ্বাস, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল এবং কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়কে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএসআরএফ।
গতকাল জুমুয়াবার বিএসআরএফের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা শুধু ব্যক্তিগত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং সুস্থ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ভৌগোলিক অখ-তা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ প্রসঙ্গে অন্তর্র্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সরকার যদি নির্বাচন করতে না চায়, তবে এর দায়-দায়িত্বও তাদেরই নিতে হবে। জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখ-তা নিয়েই প্রশ্ন উঠতে পারে। দেশের ভৌগোলিক অখ-তা ঠিক থাকবে না।
গতকাল জুমুয়াবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার সংষ্কার বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা সংষ্কার চান না, তারা স্বৈরাচারের বিচারের কথা বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা বিচার করতে চান না। কারণ অন্তবর্তী সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছে।
গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ইসলামি ফাউন্ডেশনে ইসলামিক ফাউ-েশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
দেশ মহাদুর্যোগকাল পার করছে বলে মনে করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সামনের দিকে মহাবিপদের আশঙ্কা। দেশ ভালো চলছে না। সবকিছু অচল হয়ে পড়ছে, ভেঙে পড়ছে। রংপুরের সেনপাড়ার নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘বর্তমান সরকার পৃথকীকরণ নীতি পালন করছে। দেশের বৃহৎ অংশকে সরকার সব রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে কোণঠাসা করছে।
এজন্য কালাকানুন ও আলাদা ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার সত্যিকার অর্থে সঠিক অবস্থান নিতে ব্যর্থ হলে দেশের জনগণকে ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২২ সালে রামরু পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৪৮ শতাংশ পরিবার মনে করে তাদের প্রিয়জনদের মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। এর পেছনে শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর আগে পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ বা শারীরিক নির্যাতনের তথ্যের মতো প্রমাণ রয়েছে।
২০২৪ সালে প্রবাসে কর্মরত ৪ হাজার ৮১৩ জন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। যা ২০২৩ সালের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। অনেক ক্ষেত্রেই মৃত্যুর সঠিক কারণ নিরূপণ না করে ‘স্বাভাবিক মৃত্যু’ বলে উল্লেখ করা হয়, যা প্রবাসী পরিবারের মধ্যে গভীর সন্দেহ ও ক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। জুলাই-অগাস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোন মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আমরা আশা করছি, সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে, তার আগেই আমরা ট্রাইব্যুনাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে লাখো কোটি টাকার কাছাকাছি ৯৮ হাজার ৫৭৯ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এই ঋণ প্রবৃদ্ধির হার গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)-এর সামষ্টিক অর্থনৈতিক আউটলুকে এ তথ্য দেওয়া হয়েছে। উন্নয়ন বাজেট (এডিপি) বাস্তবায়ন হচ্ছে না। মেগা প্রকল্পের কাজ বন্ধ। তাহলে এত ঋণ নিয়ে কী করছে সরকার- প্রশ্ন উঠেছে সে বিষয়ে।
সংশ্লিষ্টরা জানান, সরকারের ঋণের মূল কারণ বাজেট ঘাটতি মেট বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের যে দিকেই তাকানো যায় শুধু লিচু আর লিচু। মৃদুমন্দ বাতাসে গাছে থোকায় থোকায় দুলছে ছোট বিচির টসটসে সুস্বাদু এ লিচু। লিচুর ম-ম গন্ধে মাতোয়ারা মঙ্গলবাড়িয়াসহ আশপাশের গ্রাম। পাকা লিচু সংগ্রহে এখন হুমড়ি খেয়ে পড়েছেন পাইকার-ক্রেতাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত লিচু-রসিক লোকজন। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাহিদা থাকায় এ লিচু রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ পৃথিবীর বিভিন্ন দেশে।
মঙ্গলবাড়িয়া গ্রামে লিচুর বাম্পা বাকি অংশ পড়ুন...












