দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে একটি প্রতারক চক্র। দুদক জানিয়েছে, শামীম রেজা নামের এক প্রতারক ০১৮৯৮৬১১৬৬০ এবং ০১৮৬৩০৬৯৮৩৮ নম্বর ব্যবহার করে বিভিন্নজনকে ফোন দিচ্ছেন। এই প্রতারক চেয়ারম্যানের পিএস নন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণামূলক ফোনকলের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
কেউ যদি এই নম্বর থেকে ফোন পান বা এমন ধরনের প্রতারণার সম্মুখীন হন, তাহলে সঙ্গে সঙ্গে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা দুদকে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়েছে।
গতকাল মন্ত্রিপরিষদ সচিবকে এ ধরনের হয়রানি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য একটি চিঠি দেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, দুদক চেয়ারম্যান, কমিশনারদের পিএস এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ীদের কাছে অর্থ দাবি করে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্রের চাঁদাবাজি বন্ধ করতে সরকারের মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)