২০২৪ সালে প্রবাসে ৪,৮১৩ অভিবাসীর মৃত্যু
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
২০২২ সালে রামরু পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৪৮ শতাংশ পরিবার মনে করে তাদের প্রিয়জনদের মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। এর পেছনে শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর আগে পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ বা শারীরিক নির্যাতনের তথ্যের মতো প্রমাণ রয়েছে।
২০২৪ সালে প্রবাসে কর্মরত ৪ হাজার ৮১৩ জন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। যা ২০২৩ সালের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। অনেক ক্ষেত্রেই মৃত্যুর সঠিক কারণ নিরূপণ না করে ‘স্বাভাবিক মৃত্যু’ বলে উল্লেখ করা হয়, যা প্রবাসী পরিবারের মধ্যে গভীর সন্দেহ ও ক্ষোভের জন্ম দেয়। ২০২২ সালের রামরুর এক গবেষণায় দেখা গেছে, মৃতদের গড় বয়স ৩৮ বছর এবং অনেকের মরদেহে আঘাতের চিহ্ন থাকা সত্তে¦ও তা উপেক্ষা করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘লাশ হয়ে ফিরে আসা অভিবাসী কর্মীর সম্মান ও মর্যাদা’ শীর্ষক জাতীয় সংলাপে এসব তথ্য তুলে ধরেন রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক তাসনিম সিদ্দিকী ও মৃত অভিবাসীদের পরিবারের সদস্যরা।
উক্ত গবেষণা অনুযায়ী, কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গিয়ে মৃত্যুবরণকারী অভিবাসীদের মধ্যে ৩১ শতাংশ দুর্ঘটনা, আত্মহত্যা কিংবা হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালে ৪ হাজার ৮১৩ জন অভিবাসী কর্মীর মৃতদেহ দেশে প্রত্যাবর্তিত হয়েছে, যাদের মধ্যে ৯৪.৪ শতাংশ পুরুষ ও ৩.৬ শতাংশ নারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)