তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে বিএসআরএফ’র উদ্বেগ
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাবেক সভাপতি তপন বিশ্বাস, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল এবং কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়কে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএসআরএফ।
গতকাল জুমুয়াবার বিএসআরএফের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা শুধু ব্যক্তিগত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং সুস্থ কর্মপরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার ক্ষেত্রে যথাযথ কারণ, ব্যাখ্যা, শ্রম আইন ও ন্যায্যতা অনুসরণ করা আবশ্যক। অন্যথায়, এটি হয়রানি ও ভীতির উদাহরণ হয়ে উঠতে পারে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।
বিএসআরএফ নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে বলেছেন, অবিলম্বে তিন সাংবাদিককে পুনর্বহাল করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পেশাগত নীতিমালা ও মানবিক দিক বিবেচনায় নিতে হবে। বিএসআরএফ একটি অরাজনৈতিক ও পেশাদার সাংবাদিকদের সংগঠন। বিএসআরএফ সব সময়ই সদস্যদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে পাশে আছে এবং থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)