উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছে -আমিনুল হক
অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার সংষ্কার বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা সংষ্কার চান না, তারা স্বৈরাচারের বিচারের কথা বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা বিচার করতে চান না। কারণ অন্তবর্তী সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছে।
গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ইসলামি ফাউন্ডেশনে ইসলামিক ফাউ-েশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমিনুল হক বলেন, দীর্ঘ ৯ মাসে আমরা দেখেছি অন্তর্র্বতীকালীন সরকার সংস্কার ও স্বৈরাচারের বিচারের অজুহাতে নির্বাচন না দিয়ে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করে রাখার পাঁয়তারা করছে। তারা সংস্কারের কথা বললেও নূন্যতম কোনো সংস্কার আমরা দেখছি না। স্বৈরাচারের বিচারের কথা বললেও উল্টো তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিয়ে রেখেছে। গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যারা বড় বড় কথা ও গলাবাজি করেছে, তারা এখনও পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে রেখে কিভাবে সংস্কার করা সম্ভব। কারন তারা (অন্তর্র্বতীকালীন) নিজেরাই ক্ষমতার লোভে পড়ে গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।