আল ইহসান ডেস্ক:
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আলোচনার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কালাস সম্প্রতি এক বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে অবিলম্বে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানায়। তবে এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যদি ইউরোপীয় প্রতিনিধিরা মনে করে আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা, তবে তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
তিনি আরও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি গ্রাম। প্রায় ছয় হাজার মানুষের এই গ্রামে এত বেশি মানুষ কিডনি বিক্রি করেছেন যে জায়গাটিকে অনেকে বলেন ‘এক কিডনির গ্রাম’।
২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, কালাই উপজেলায় প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগ বিক্রেতাই ৩০ থেকে ৪০ বছর বয়সী পুরুষ, যারা দারিদ্র্যের কারণে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। কেউবা ঋণের বোঝা, মাদকাসক্তি কিংবা জুয়ার আসক্তি থেকেও এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্থা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ৬ মাসে ১৭ হাজার ৯৫৭টি সড়ক দুর্ঘটনায় ১৭ হাজার ৮২৬ জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ২ হাজার ৭৭৮ জন। এটি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এমনটাই বলছে গবেষণা সংস্থা সেভ দ্য রোড। কারণ হিসেবে উঠে এসেছে, সড়কে বাইক লেন না থাকা, বেপরোয়া রাইড শেয়ারিং, ৩৫০ সিসিসহ দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল লাইসেন্সবিহীনভাবে পরিচালনা এবং প্রায় আড়াই লাখ অনুমোদনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খল চলাচল।
চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের সড়ক দুর্ঘটনার সংবাদ বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরেছে সেভ দ্য রোড।
গতকাল জু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন ফের শুরু হয়েছে।
গতকাল জুমুয়াবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা থেকে ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
এনটিআরসির আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতীয় দালাল মিডিয়াগুলো লেগে পড়ে হাসিনার পক্ষে কথা বলতে।
তবে এখন সময় বদলেছে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ভারতীয় দালাল মিডিয়াগুলোও তাদের সুর বদলেছে হাসিনাকে ঘিরে। হাসিনা পদত্যাগ করে পালানোর পরও এক সময় ভারতীয় যে মিডিয়াগুলো হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করত তারাই এখন হাসিনার নামের আগে পলাতক প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করছে।
এমনকি এই তালিকায় রয়েছে, রিপাবলিক বাংলার মত হিন্দুত্ববাদী মোদিবাদী চ্যানেলও। বাংলাদেশিদের কাছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীকে কোণঠাসা করে রেখেই প্রহসনমূলক তিনটি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিজয় নিশ্চিত করেছিল। নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন- এই বিধান সে সময় ক্ষমতাসীনরা মেনে নিতে পারেনি।
সশস্ত্র বাহিনীর ওই ক্ষমতাকে তারা তাদের ভোট লুটের অন্তরায় মনে করে এবং ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগগুলোকে (সেনা, নৌ ও বিমান বাকি অংশ পড়ুন...
পশ্চিম আফ্রিকার একটি অনুন্নত কৃষিভিত্তিক দেশ মালি। উল্লেখ করার মতো তেমন বিশেষ কিছু নেই এ দেশটিতে। তবে বিশেষ এক স্থাপনার কারণে দেশটি পুরো বিশ্বে পরিচিত। স্থাপনাটি হাজার বছরের পুরনো, কাদামাটির তৈরি একটি বিশাল আকৃতির মসজিদ। মালির অন্তর্বর্তী ছোট একটি গ্রাম জেনিতে এটি অবস্থিত। সকলের কাছে ‘গ্রেট মস্ক অব জেনি‘ নামেই এটি অধিক পরিচিত।
মসজিদটি কবে, কখন এবং কীভাবে নির্মিত হয়েছিলো সে সম্পর্ক ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। প্রতœতাত্ত্বিকদের মতে ৮০০-১৩০০ শতাব্দীর মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। জেনির ২৬তম শাসক কোনবোরোর হাতে এই মসজিদের ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ‘এক থেকে দুই বছর পেছাতে বাধ্য হয়েছে’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে দাবি করেছিলো, ইরানের পরমাণু সক্ষমতা ‘অভূতপূর্বভাবে ধ্বংস’ করা হয়েছে।
গত বুধবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল বলেছে, আমাদের গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানের কর্মসূচি কমপক্ষে এক থেকে দুই বছর পেছানো গেছে। তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অবিলম্বে পশ্চিম তীর দখল করতে দখলদার ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী। গত বুধবার (২ জুলাই) নেতানিয়াহুর দলের এসব মন্ত্রী পশ্চিম তীরকে দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১৪ মন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে। এই চিঠি পরবর্তী সময়ে পরগাছার কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে।
চিঠিতে ইসরায়েলি সরকারকে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) গ্রীষ্মক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অধিকৃত ফিলিস্তিনি ভূখ- পশ্চিম তীরের ওপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। গত বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তারা “এই ধরণের উসকানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ” জানাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহের সরাসরি লঙ্ঘন।
মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনি ভূমিতে নতুন করে বসতি স্থাপন বা সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার ঘোর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সহযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ইরান। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়ার পর আইএইএ’র শর্ত বা পর্যবেক্ষণের আর কোনো বাধ্যবাধকতা থাকছে না তেহরানের ওপর। এর ফলে, ইরান এখন চাইলে নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এগিয়ে যেতে পারবে।
গত বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিত ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি বাহিনী গত ৪৮ ঘণ্টায় গাজায় ২৬ জায়গায় ‘রক্তাক্ত গণহত্যা’ চালিয়েছে। এতে অন্তত তিন শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
মিডিয়া অফিসের তথ্যানুসারে, গাজায় গত বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন শহীদ হয়েছেন দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিতর্কিত উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে।
এছাড়া ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে একটি তাঁবুতে হামলা চ বাকি অংশ পড়ুন...












