পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে ইরানের কড়া জবাব
, ০৫ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আলোচনার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কালাস সম্প্রতি এক বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে অবিলম্বে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানায়। তবে এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যদি ইউরোপীয় প্রতিনিধিরা মনে করে আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা, তবে তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
তিনি আরও বলেন, এটি পরমাণু অস্ত্র নিষ্ক্রিয়করণ চুক্তির মৌলিক নীতির পরিপন্থী। যেখানে প্রতিটি স্বাক্ষরকারী দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি গবেষণা ও ব্যবহারের অধিকার রাখে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২,২৩১ এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতের যেকোনো আলোচনা যদি একতরফাভাবে চাপ প্রয়োগ কিংবা আন্তর্জাতিক চুক্তির বাইরে পরিচালিত হয়, তাহলে সেখানে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ ‘অপ্রাসঙ্গিক ও অর্থহীন’ বিবেচিত হবে।
আরাঘচি অভিযোগ করেন, কালাস তার বক্তব্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলার বিষয়টি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। অথচ ইরানের দৃষ্টিতে এসব হামলা শুধু তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক চুক্তিরও স্পষ্ট অবমাননা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)