গণ-অভ্যুত্থান কিভাবে বেহাত হয়েছে জানালেন রাশেদ
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার ইউনূস সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র। গণ-অভ্যুত্থানে যে এলিটরা রাজপথে নামেনি তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিজের অনলাইন পেজে এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লিখেছেন, গণ-অভ্যুত্থান কিভাবে বেহাত হয়েছে, ফারুকী উপদেষ্টা হওয়ার পর, তা আর না বোঝার কিছু নাই। যে এলিটরা রক্ত দেয়নি, রাজপথে নামেনি, তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে।
তিনি আরো বলেন, অন্তর্র্বতীকালীন সরকার ইউনূসের সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র। তার নিজের কাছের যত অযোগ্য লোক ছিল, তাদের সবাইকে সরকারের বিভিন্ন জায়গায় সেটাপ করেছে সে। তার প্রতি আনুগত্য ও চাটুকারিতার প্রতিদান দিয়েছে সে।
রাশেদ খাঁন বলেন, আমি ইউনূসের কাছ থেকে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু সে নিজ বিভাগ চট্টগ্রাম, আত্মীয় স্বজন ও এলিট সার্কেল ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারেনি। দেশ পরিবর্তনের জন্য শিক্ষা, চিকিৎসা খাতের সুদূরপ্রসারী পরিবর্তন করা দরকার ছিল। কিন্তু গ্রামীণ বাংকের ম্যানেজার দিয়ে চিকিৎসা খাত মেরামত করাচ্ছে সে, আর শিক্ষা উপদেষ্টা পরিবর্তনের পর থেকে নতুন উপদেষ্টার কোনো কাজ তো দৃশ্যমান নয়।
১১ মাসে অনেক কাজ করে তাক লাগিয়ে দিতে পারতো সে। কিন্তু সেই পুরনো আত্মীয় ও দলীয়করণ ছাড়া আর নতুন কিছুই দেখলাম না।
সত্য কথা বলতে গেলে দালাল ও সুবিধাভোগীরা বেজার হবে জানিয়ে রাশেদ খাঁন বলেন, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে। একজন নিরীহ ও সহজ সরল মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, যিনি জনগণের মনোযোগ কাড়তে আকর্ষণীয় অভিনয় কাজ করে যাচ্ছেন। কিন্তু অভিনয় করে তো আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক করা যায় না, যোগ্যতার প্রয়োজন আছে।
যদি উপদেষ্টাদের প্রত্যেকের ১১ মাসের কাজের জবাবদিহিতা করেন, দেখবেন অনেককে এপিএস ও পিওদের মতো দুদকে দৌঁড়ানো লাগবে। কথা ছিল প্রতি মাসে জনগণের কাছে উপদেষ্টা ও সচিব-কর্মকর্তাদের আর্থিক হিসাব দিবে। কিন্তু ১১ মাসে ১১ বার দেয়ার কথা থাকলেও ১ বারও সেই হিসাব দাখিল করতে পারেনি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ আগে সরকার থেকে আসা দরকার ছিল, কিন্তু তারা নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শন করবেন না, তারা শুধু জবাবদিহিতা চাইবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












