নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছে উপদেষ্টা আসিফ।
গত মঙ্গলবার (১২ আগস্ট) এক টকশোতে সে এ কথা জানায়।
আসিফ বলেছে, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো।
এরপর রাজনীতিতে যুক্ত হলেও আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবে কিনা, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবে কিনা এসব বিষয় স্পষ্ট করেনি আসিফ।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্র্বতী সরক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও তথাকথিত মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূল কারিগর যুক্তরাষ্ট্র।
তথাকথিত এই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। এসব ঘটনার পর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ৮ আগস্ট ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। এরপরে আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বাংলাদেশে একটি বিশেষায়িত হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ।
গত মঙ্গলবার (১২ই আগস্ট) কুয়ালালামপুরে নিজের হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, আসুন, এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি।
বৈঠকে কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করে যে, বর্তমানে বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের, যা ২০৩০ সাল নাগাদ ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি- তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় পেনশন কর্তৃপক্ষের 'ইউ পেনশন অ্যাপ' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেয়া হচ্ছে।
কোনো ব্যক্তি বা দলের কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ শুরু করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ১০ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে ১৬ আগস্ট পর্যন্ত। রাজ্য পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় রেখে এই অভিযান চালানো হচ্ছে।
গত মঙ্গলবার (১২ই আগস্ট) বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের সদর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তের অগ্রবর্তী চৌকিগুলিতে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। ফ্রন্টিয়ার ও সেক্টর সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তে অবস্থান করে সরাসরি এই অভিযান তদার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুতে খলিলুর গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পুত্রজায়ায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসিয়ান চেয়ারম্যানের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিমের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত হাশিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার গভীর প্রশংসা করেন।
দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করেন এবং রাখাইন রাজ্যে মানবিক পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা হ্রাসে গভীর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এ ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সচিবালয়ে যাওয়া শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলে তিনিও ছিলেন।
জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, আমাদের দাবি যৌক্তিক, এটা শিক্ষা মন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে দেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউকেএম) দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আবদুল কাদিরের সাথে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করে প্রধান উপদেষ্টা। বৈঠকে আইন, বিচার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেটের’ সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিযোগ প্রমাণিত না হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন বিষয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
তারা বলেছে, অতীতে সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত ছিল তাদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে এবং কেউ নতুনভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় জড়িত হতে পারবে না।
বিসিএসএমের চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকী ও কো-চেয়ার সৈয়দ সাইফুল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় সিন্ডিকেটের সঙ্গে জড়িত সাবেক সংসদ সদস্য লোটাস কাম বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
জেলার চন্দনাইশ ও পটিয়া উপজেলার বিস্তৃত পাহাড়ি এলাকায় উৎপাদিত কাঞ্চন পেয়ারা বাজারে আসতে শুরু করেছে। আগস্ট মাসের শুরু থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কাঞ্চন পেয়ারা বিক্রি করতে দেখা যাচ্ছে।
পেয়ারার বাম্পার ফলন হওয়ায় চাষিরা এখন বাগান থেকে পেয়ারা সংগ্রহ ও ব্যবসায়ীদের কাছে বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। স্বাদ ও আকারের জন্য এ অঞ্চলের পেয়ারা বিখ্যাত উল্লেখ করে এই দুই উপজেলার কৃষি অফিস জানিয়েছে, চন্দনাইশ ও পটিয়ার প্রায় ৮৩০ হেক্টর পাহাড়ি জমিতে পেয়ারা চাষ হয়। প্রতি মৌসুমে কৃষকরা গড়ে ৬ কোটি টাকার বেশি পেয়ারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের গত এক বছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে এসেছে বড় পরিবর্তন। বৈষম্যমূলক প্লট-ফ্ল্যাট কোটাব্যবস্থা বাতিল, দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির তদন্ত, শহীদ পরিবার ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্পসহ জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রেস রিলিজ অনুযায়ী, রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বাকি অংশ পড়ুন...












