নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাওলা থেকে সাভারের ইপিজেড পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক। ২০১৭ সালে অনুমোদিত প্রকল্পটিতে নতুন করে সংশোধন করতে হচ্ছে। এতে উড়াল সড়কের নকশায় বেশ পরিবর্তন আসছে। এ জন্য অন্তত চারটি ভেরিয়েশন প্রস্তাব তৈরি করা হয়েছে। পরিবর্তিত প্রস্তাবে প্রকল্প এলাকার ধউর থেকে আশুলিয়া পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি বিলুপ্ত হবে। ওই অংশ দিয়ে চলাচল করবে নৌযান। প্রকল্পের এমন চারটি বড় পরিবর্তন আসছে। পরিকল্পনা অনুযায়ী নতুন করে প্রকল্প সংশোধনের উদ্যোগ নিয়েছে সেতু বিভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের জন্য পেনশন-সংক্রান্ত নানা জটিলতা নিরসন এবং কল্যাণমূলক সেবা বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা বাস্তবায়িত হলে পেনশনারদের জীবনযাত্রা আরো সুরক্ষিত হবে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছরে আনার প্রস্তাব অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে। পাশাপাশি পেনশন পুনঃ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘নাবা অ্যাগ্রো ট্রেড ইন্টারন্যাশনালে’র অনুকূলে ‘ইসলামী’ ব্যাংকের গুলশান শাখা থেকে নেয়া ঋণের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ গত বুধবার মামলাটি করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশের গুলশান শাখা থেকে নাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনীতিতে অনিশ্চয়তা, আর্থিক সংকট এবং ভবিষ্যৎ নিয়ে সংশয়ের ফলে দেশের ব্যবসায়িক পরিবেশে বিরূপ প্রভাব দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় নতুন বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে সরাসরি প্রভাব পড়েছে বাণিজ্যিক স্পেস বা কমার্শিয়াল ফ্লোর ভাড়ার বাজারে। কাঙ্ক্ষিত ভাড়াটিয়া না মেলায় ফাঁকা পড়ে আছে অনেক বাণিজ্যিক স্থাপনা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে গড়ে তোলা এসব ভবন ভাড়া বা বিক্রি না হওয়ায় একপর্যায়ে তা খেলাপি ঋণে পরিণত হচ্ছে।
রিয়েল এস্টেটখাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীর ২০ থেকে ২৫ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
এ বছর মধুপুরে প্রায় ৫৮ কোটি টাকার হলুদ বিক্রির সম্ভাবনা দেখছেন চাষিরা। জানা যায়, মধুপুর উপজেলার জয়নাতলী, ভুিটয়া, অরণখোলা, বেরিবাইদ, কুড়াগাছা, মমিনপুর, মির্জাবাড়ি, গাছাবাড়ি এলাকায় হলুদ চাষ হয়েছে। মধুপুরে এ বছর ৯৮০ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ হাজার মেট্রিক টন। গত বছর ৭৬০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হলুদ উৎপাদন হয়েছিল। কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এ বছর মধুপুরে প্রায় ৫৮ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণার পর থেকে দেশের রাজনৈতিক মাঠ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েকটি দাবিতে জামাতসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। অন্যদিকে এ আন্দোলনের বিপরীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে প্রধান রাজনৈতিক দল বিএনপি।
এতে রাজনৈতিক উত্তাপ ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কেননা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ কার্যকর না থাকায় সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে ঐকমত্য কমিশনের নির্ধারিত বিশেষজ্ঞরা। সেই সাংবিধানিক আদেশের আইনি বৈধতা দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে তারা। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপিসহ একাধিক দল। এ ছাড়া গণভোটের দাবিতে সরব থাকা জামাত চাইছে সংসদ নির্বাচনের আগেই গণভোট।
গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় অনানুষ্ঠানিক বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে বিএনপি, জামাত, এনসিপিসহ ৩ বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
চুরির মামলায় সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ‘জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স’ নামক একটি সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলো- সংগঠনটির ভোলা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন এবং সিনিয়র সদস্য সচিব হাসান মুনতাছির রহমান। তারা উভয়েই সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা। রাকিব ওই ইউনিয়নের আবুল খায়েরের ছেলে এবং হাসান মুনতাছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে, ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী গত প্রায় এক বছর বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাঁধে ভর করে চলেছে জামাত। এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলেছে যা ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে।
রাজনৈতিক কৌশল হিসেবে জামাত গত বছর জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানকারীদের সঙ্গে মিশে ছিল সবসময়। আন্দোলনের সঙ্গে থেকে তারা নিজেদের সংগঠিত করেছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একীভূত হওয়ার চিন্তা করছে তরুণ নেতৃত্বাধীন দুই দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ। তবে দলগুলোর নেতাদের ভাষ্য, এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
এনসিপি ও গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেকটা একই রকম। দুটি দলেরই যাত্রা শুরু কোটা সংস্কার আন্দোলনের জেরে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ২০২১ সালে গণঅধিকার পরিষদে রূপ নেয়। আর ২০২৪ সালের কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরাই আওয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি ছয় ব্যাংকে খেলাপি ঋণ বাড়ছে হু হু করে। অনেক গ্রাহক নানা অজুহাতে ঋণ পরিশোধে অনীহা দেখাচ্ছেন। ঋণ পুনঃ তফসিল, আদালতের স্টে অর্ডার বা ব্যবসায়িক ক্ষতির অজুহাতে আদায় লক্ষ্যমাত্রার তুলনায় নগণ্য। জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৯ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অগ্রণী, জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে আদায় হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি বাড়িয়েছে, তবে আদায় এখনো সীমিত।
নথিপত্র অনুযায়ী, চল বাকি অংশ পড়ুন...
খাগড়াছড়ি সংবাদদাতা:
গুইমারাতে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নবাদী গোষ্ঠী ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এমন অভিযোগ করছেন লে. কর্নেল ইসমাইল শামস আজিজি।
গত বুধবার সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভায় তবলা পাড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে এমন অভিযোগ করেন তিনি।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে তবলা পাড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনীর ৬ জনের একটি টিম গোপন অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী সিভিল পোশাকে পরিচালনা করায় ইউপিডিএফ সেনা সদস্যদের পাহাড়ের সশস্ত বাকি অংশ পড়ুন...












