খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার
খুলনায় চাঞ্চল্যকর কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি, ভুক্তভোগীর বাবা আলিম হোসেন ওরফে আকাশকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৬ স্পেশাল কোম্পানি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
র্যাব-৬ জানায়, গ্রেফতার আলিম হোসেন আকাশ খুলনা সদর থানাধীন মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা। তিনি চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি।
মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তে নেমে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আলিম হোসেন আকাশকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ১ মাসে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, জানিয়েছে তেহরান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চাপের মুখে পড়ায় ‘অভ্যুত্থানের’ হুঁশিয়ারি ইরানের কট্টরপন্থিদের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসলামাবাদ সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৭ বছর চিকিৎসাক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি: রিজভী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্ধ থাকা রেল স্টেশন এখন গোয়ালঘর-মুরগির ফার্ম!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)