পুলিশের নামে চাঁদাবাজি:
জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের ২ নেতা গ্রেপ্তার
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভোলা সংবাদদাতা:
চুরির মামলায় সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ‘জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স’ নামক একটি সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলো- সংগঠনটির ভোলা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন এবং সিনিয়র সদস্য সচিব হাসান মুনতাছির রহমান। তারা উভয়েই সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা। রাকিব ওই ইউনিয়নের আবুল খায়েরের ছেলে এবং হাসান মুনতাছির একই এলাকার মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯শে জুন জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। এ ঘটনায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলাকে পুঁজি করেই মাঠে নামে রাকিব ও মুনতাছির।
তারা বাপ্তা ইউনিয়নের বাসিন্দা শেখ ফরিদের নাতি জিতুকে এই মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে। গত ২৬শে জুলাই অভিযুক্তরা শেখ ফরিদের বাড়িতে গিয়ে পুলিশকে ম্যানেজ করার কথা বলে দুই লাখ টাকা দাবি করে। ক্রমাগত চাপের মুখে গত ৩রা আগস্ট শেখ ফরিদ তাদের দেড় লাখ টাকা প্রদান করে। পরবর্তীতে তারা আরও দশ হাজার টাকা আদায় করে। সম্প্রতি তারা পুলিশের কথা বলে আরও বিশ হাজার টাকা দাবি করলে বিষয়টি নিয়ে জিতুর পরিবারের সন্দেহ হয়।
এরপর তারা ভোলা থানায় যোগাযোগ করে এবং পুরো ঘটনা জানার পর চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিব ও হাসান মুনতাছিরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখ ষাট হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)