‘সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউপিডিএফ’
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
খাগড়াছড়ি সংবাদদাতা:
গুইমারাতে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নবাদী গোষ্ঠী ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এমন অভিযোগ করছেন লে. কর্নেল ইসমাইল শামস আজিজি।
গত বুধবার সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভায় তবলা পাড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে এমন অভিযোগ করেন তিনি।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে তবলা পাড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনীর ৬ জনের একটি টিম গোপন অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী সিভিল পোশাকে পরিচালনা করায় ইউপিডিএফ সেনা সদস্যদের পাহাড়ের সশস্ত্র গ্রুপ গণতান্ত্রিক ফ্রন্ট সাজানোর চেষ্টা করে। এতে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। ইউপিডিএফের প্ররোচনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয় এবং সেনাবাহিনীর ওপর গুলি ছোঁড়া হয়। এতে করে সেনাবাহিনীও ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।
খাগড়াছড়ি জেলার গুইমারা-মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়াতে এ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ একের পর এক কর্মসূচির নামে জনভোগান্তি সৃষ্টি করে চলেছে উপজাতি বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ। খাগড়াছড়ি জেলা জুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা গণবিরোধী কার্যকলাপ করছে বলে অভিযোগ সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর।
সভায় উপস্থিত উপজাতীয় নেতৃবৃন্দ জানান, ৭ সেপ্টেম্বর ইউপিডিএফ গণতন্ত্র বা কোনো অস্ত্রধারী কেউ আসেনি। অহেতুক ভূয়া প্রচারনা করে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানা ফন্দি করছে ইউপিডিএফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)