রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: খেলাপি ঋণ আদায় তলানিতে
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি ছয় ব্যাংকে খেলাপি ঋণ বাড়ছে হু হু করে। অনেক গ্রাহক নানা অজুহাতে ঋণ পরিশোধে অনীহা দেখাচ্ছেন। ঋণ পুনঃ তফসিল, আদালতের স্টে অর্ডার বা ব্যবসায়িক ক্ষতির অজুহাতে আদায় লক্ষ্যমাত্রার তুলনায় নগণ্য। জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৯ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অগ্রণী, জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে আদায় হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি বাড়িয়েছে, তবে আদায় এখনো সীমিত।
নথিপত্র অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত অগ্রণী, জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছে বকেয়া অর্থের পরিমাণ ৩১ হাজার ৯০৮ কোটি টাকা। আর ঋণ আদায়ের লক্ষ্য ছিল ২ হাজার ১৯০ কোটি টাকা। সেখান থেকে আদায় হয়েছে মাত্র ২১৯ কোটি। আদায়ের হার লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র সাড়ে ৫ শতাংশ।
পরিসংখ্যান বলছে, মার্চ মাস শেষে খেলাপি ঋণ ছিল ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকায় এবং আরও প্রায় ৩ লাখ কোটি টাকা অদৃশ্য খেলাপি রয়েছে। সব মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৫০ শতাংশ।
গত মঙ্গলবার ২ শতাংশ জমা দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর। ঋণ পরিশোধ শুরু করার ক্ষেত্রে দুই বছরের বিরতি সুবিধা থাকবে। এই সুবিধা পেতে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকগুলোর অর্থঋণ আদালতের মামলায় আটকা অর্থ ১ লাখ ৭৮ হাজার কোটি আর অবলোপন করা ঋণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। পাশাপাশি আদালতের স্টে অর্ডারে আটকা রয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। যার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার কোটি টাকা। এসব খেলাপি ব্যাংকের ব্যালেন্স শিটে না দেখিয়ে গোপন করা থাকে। খেলাপি হয়ে পড়া ১ হাজার ২০০ ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ বিশেষ বিবেচনায় নবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












