রাজনীতি সংঘাতের পথে!
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণার পর থেকে দেশের রাজনৈতিক মাঠ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েকটি দাবিতে জামাতসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। অন্যদিকে এ আন্দোলনের বিপরীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে প্রধান রাজনৈতিক দল বিএনপি।
এতে রাজনৈতিক উত্তাপ ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কেননা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের প্রভু ভারত দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
পিআরসহ অযৌক্তিক ইস্যু নিয়ে জামায়াত ও কয়েকটি রাজনৈতিক দল যে যুগপৎ আন্দোলন শুরু করেছে তা আওয়ামী লীগ তথা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নতুন কৌশল কি না সে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের মনে উঁকি দিচ্ছে। এদিকে জামায়াত ও তাদের মিত্রদের এ আন্দোলন কর্মসূচি মোকাবেলায় বিএনপি ও তাদের মিত্ররা যদি নির্বাচনী কর্মসূচি নিয়ে মাঠে নামে তাহলে সংঘাতময় পরিস্থিতি তৈরীর আশঙ্কা থেকেই যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় দোসর আওয়ামী লীগ বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে এমনটাই অনেকে মনে করেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহ্ বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য মোটেই উপযোগী নয়। বাংলাদেশে এই পদ্ধতি চালু করা হলে রাষ্ট্রীয় অস্তিত্ব বিপন্ন হবে। দেশে কোনো ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না। ঘন ঘন সরকার পরিবর্তন হবে। ফলে বিদেশিরা প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। রাজনৈতিক অস্থিরতার জন্য দেশের ইকোনমি, ব্যবসা-বাণিজ্য সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। যেটা প্রতিবেশী দেশ ভারত চায়। তাই অন্যভাবে ভাবলে এই পিআর পদ্ধতি ভারতীয় একটি এজেন্ডা এমনটা বলাই যায়।
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের তথা ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। এ অবস্থায় এ ইস্যুতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার মধ্যে ভিন্ন কিছুর ইঙ্গিত বহন করে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতসহ অন্য দলগুলোর আগে ছিলনা। হঠাৎ করে এ দাবিতে তারা খুব সোচ্চার হয়ে উঠেছে। এটা শুভ বার্তা বহন করে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পাবে। তাহলে যারা এ দাবিতে আন্দোলন করছেন তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান। এমন প্রশ্ন মানুষের মনে উদয় হওয়াটাই স্বাভাবিক। এ ছাড়া দেশে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া নয়। বরং মনে হচ্ছে, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে জটিল করে তোলার ষড়যন্ত্র।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, সেই ঐক্যে কোনো না কোনো পক্ষ ফাটলের চেষ্টা করছে বলে মনে হচ্ছে। আমরা তর্ক-বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি। কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুয়েকটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। এটা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। এ ব্যপারে সবার সতর্ক থাকতে হবে। আমরা এ আন্দোলনকে অযৌক্তিক বলে মনে করি। এটি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি ষড়যন্ত্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












