এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামাত
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে, ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী গত প্রায় এক বছর বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাঁধে ভর করে চলেছে জামাত। এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলেছে যা ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে।
রাজনৈতিক কৌশল হিসেবে জামাত গত বছর জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানকারীদের সঙ্গে মিশে ছিল সবসময়। আন্দোলনের সঙ্গে থেকে তারা নিজেদের সংগঠিত করেছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের দুইটি গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কাঙ্খিত বিজয় আনতে পারেনি এনসিপি। সেই জায়গা দখল নিয়েছে জামাত-শিবির। কিন্তু এই জামাত সবসময়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির সঙ্গে থেকেই অগ্রসর হয়েছে। এবং গত এক বছর বলতে গেলে এই দল দুটি নিজেদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া ও সমঝোতার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে অগ্রসর হয়েছে। এ বিষয়গুলো জামাতের জন্যই সব দিক থেকে সুবিধা হয়েছে বলে অনেকেই মনে করছেন। ডাকসু ও জাকসু নির্বাচনের মধ্য দিয়ে যার বহিঃপ্রকাশ ঘটেছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে, তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে, এমন ধারণা অনেকেই করছিলেন। কিন্তু সেটি চলে গেছে জামাতের ঘরে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা অবস্থান নেন, বলতে গেলে এ আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধীরা। আর তখন এদের সঙ্গে মিশে থেকে হলে হলে কৌশলগত অবস্থান ধরে রাখে ছাত্রশিবির। রাজনৈতিক পরিচয় সামনে না এনে হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে নানা কার্যক্রমে যুক্ত থেকেছে তারা। এর আগে যেমন গত ১৫ বছর ধরে ছাত্র শিবির বিভিন্ন কৌশলে এসেছিল ছাত্রলীগের সঙ্গে, ছাত্রলীগের মধ্য থেকে সুবিধা নিয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের পতনের পর ভর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির ওপর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)