সাংবিধানিক আদেশের বৈধতায় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের পরামর্শ
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ কার্যকর না থাকায় সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে ঐকমত্য কমিশনের নির্ধারিত বিশেষজ্ঞরা। সেই সাংবিধানিক আদেশের আইনি বৈধতা দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে তারা। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপিসহ একাধিক দল। এ ছাড়া গণভোটের দাবিতে সরব থাকা জামাত চাইছে সংসদ নির্বাচনের আগেই গণভোট।
গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় অনানুষ্ঠানিক বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে বিএনপি, জামাত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। পরবর্তী বৈঠকের সময় জানানো হয়নি।
বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, তৃতীয় দফায় বর্ধিত সময়ের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় কমিশন। এর জন্য কোনো অবস্থাতেই এক মাস লাগবে বলে মনে করি না। আশা করি, দ্রুত একটি পরিণতি দেখা যাবে।
আলী রীয়াজ জানান, আগামী জাতীয় নির্বাচনের দিন সনদের বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠিয়েছে কমিশন। তারা ছয়টি উপায়ের পরামর্শ দিয়েছেন।
আলী রীয়াজ বলেন, সনদে স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে দুজন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল। বেশির ভাগ দলই পাঠিয়েছে। আমরা চাই, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
বৈঠকে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশের বিষয়ে আইনজ্ঞদের পরামর্শ উপস্থাপন করা হয়। জানানো হয়, বিশেষজ্ঞরা বলেছেন, জুলাই ঘোষণাপত্রের ২২ দফা অনুসরণ করে একটি ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে জুলাই সনদের সংবিধান সংশ্লিষ্ট সুপারিশগুলো কার্যকর করা যায় এবং এই ‘সংবিধান আদেশ’ একটি গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন লাভ করতে পারে।
এ নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হলেও সমাধানে পৌঁছাতে পারেনি। বিএনপিসহ বেশ কয়েকটি দল ভিন্নমত পোষণ করেন। এর মধ্যে সাংবিধানিক সংস্কারে সংবিধানের ১০৬ ধারা অনুযায়ী আদালতের পরামর্শ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
বৈঠকশেষে অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ইতোমধ্যে বিশেষজ্ঞদের পক্ষ থেকে একটি সমন্বিত পরামর্শ বা অভিমত পাওয়া গেছে। তাদের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর কাছেও পাঠানো হয়েছে। বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্নমত প্রকাশ করেছেন। আশা করি সমাধানে পৌঁছাতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












