নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।
পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। অর্থাৎ, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।
একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি ঠবাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন।
এ সময় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়ন পরিদর্শন করছিলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার এর মধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এ সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ পঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন অধিদপ্তরে বদলি ও পদায়নে ঘুষের হার এলাকাভেদে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও এনফোর্সমেন্ট অভিযানে এমন ঘুষবাণিজ্যের তথ্য উঠে আসে। কিন্তু দেড় বছর দুদকের সেই অনুসন্ধান রহস্যজনকভাবে আটকে আছে। এখনো তদন্তই শুরু হয়নি।
বন অধিদপ্তরে বদলি ও পদায়ন ক্ষেত্রে কোন পদে কত টাকা দিতে হবে, তা নির্ধারিত। বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণির এলাকায় দুই বছরের জন্য পদায়ন পেতে দিতে হয় ৫০ লাখ টাকা। দ্বিতীয় শ্রেণির এলাকায় ৩০ লাখ এবং তৃতীয় শ্রেণির এলাকায় ২০ লাখ টাকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিশ্চয়তায় ২০২৭ সালে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পরিকল্পনায় পরিবর্তন আসছে।
আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি এলএনজি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। অর্থাৎ প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত আগামী মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্à বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত গ্রহণের প্রায় এক মাস পরও রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে কোনও ডিজেল পৌঁছায়নি।
যুক্তরাষ্ট্রগামী রুশ ডিজেলবাহী ট্যাংকারগুলোর কী ঘটেছে?
অক্টোবরে রাশিয়ার প্রিমোরস্ক বাল্টিক বন্দর ত্যাগ করেছে রুশ ট্যাংকার ‘তালিসমান’ এবং সিয়েরা লিওনের পতাকাবাহী ‘লেরুও’। জাহাজগুলোর ঘোষিত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। তবে মেরিন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘কেপলার’ এবং জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাঠবাকি অংশ পড়ুন...
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজারে সোনার সরবরাহ, চাহিদা-জোগান ও পার্শ্ববর্তী দেশের দাম বিবেচনায় নিয়ে প্রতিদিন দাম নির্ধারণ করে থাকি। বাজুসের দামের সঙ্গে আমাদের দামের পার্থক্য দুই থেকে আড়াই হাজার টাকার মতো হয়ে থাকে।”
আন্তর্জাতিক বাজারের চেয়ে দাম বেশি কেন, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বিদেশ থেকে ব্যাগেজ রুলসে যারা সোনা নিয়ে আসেন, তারা মুনাফা করেন। পাইকারি ব্যবসায়ীদেরও মুনাফার বিষয় আছে। এরপর আবার জুয়েলারি ব্যবসায়ীদের মুনাফা। এভাবে কয়েক ধাপà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে নিত্যপণ্য পৌঁছে দেয়ার দায়িত্ব ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। অথচ টিসিবিই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল আমদানি করে বাজারদরে বিক্রি করতে চায়। এতে সরকারি সংস্থার মাধ্যমে পণ্য আমদানির সুযোগ তৈরি হলেও নিম্নআয়ের মানুষের বাড়তি সুবিধা নিশ্চিত করার কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, গরিবের স্বার্থ রক্ষার দায়িত্বে থাকা টিসিবির এ উদ্যোগে জনস্বার্থ কতটা প্রাধান্য পাচ্ছে। আর বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্ব বাকি অংশ পড়ুন...












