বেসরকারি খাতের সঙ্গে যৌথ ব্যবসায় টিসিবি!
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে নিত্যপণ্য পৌঁছে দেয়ার দায়িত্ব ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। অথচ টিসিবিই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল আমদানি করে বাজারদরে বিক্রি করতে চায়। এতে সরকারি সংস্থার মাধ্যমে পণ্য আমদানির সুযোগ তৈরি হলেও নিম্নআয়ের মানুষের বাড়তি সুবিধা নিশ্চিত করার কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, গরিবের স্বার্থ রক্ষার দায়িত্বে থাকা টিসিবির এ উদ্যোগে জনস্বার্থ কতটা প্রাধান্য পাচ্ছে। আর বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থই বা কতটা সুরক্ষিত হচ্ছে।
যৌথ উদ্যোগে নিত্যপণ্য আমদানির অনুমোদন চেয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ। প্রস্তাবে এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে পণ্য আমদানির কথা বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
টিসিবির এমন প্রস্তাবের কড়া সমালোচনার পাশাপাশি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের প্রশ্ন- ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়ার কথা থাকলেও, এখন সরকারি এই প্রতিষ্ঠানটির উদ্যোগে বেসরকারি ব্যবসার অনুপ্রবেশ ঘটতে যাচ্ছে।
যৌথ আমদানির আড়ালে জনস্বার্থকে পাশ কাটিয়ে বিশেষ মহলের ফায়দা লোটার অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা এবং মুনাফা বণ্টন নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
টিসিবির মূল উদ্দেশ্য হলো- বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ ও নিম্নআয়ের মানুষের নাগালের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা। কিন্তু প্রশ্ন উঠেছেÑটিসিবির পণ্য যদি শেষ পর্যন্ত খোলা বাজারের সাধারণ বা কাছাকাছি দরেই বিক্রি করতে হয়, তবে সরকারি এ উদ্যোগ থেকে নিম্নআয়ের জনগোষ্ঠীর বাস্তবে লাভ কী হচ্ছে?
ভর্তুকিমূল্যে পণ্য পাওয়ার কথা থাকলেও সাধারণ মানুষ সেই সুফল থেকে বঞ্চিত হচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে পণ্য আমদানির কথা বলা হয়েছে। এতে সরকারি কাঠামোর সুযোগ নিয়ে বেসরকারি কোনো কোনো প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার পথ সুগম করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ব্যবসার এ অংশীদারত্ব স্বচ্ছতার নীতিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করছে।
কীভাবে পণ্য আমদানি হবে, কার কতটুকু বিনিয়োগ থাকবে এবং শেষ পর্যন্ত অর্জিত মুনাফা কীভাবে বা কার পকেটে বণ্টন হবেÑতার কোনো স্পষ্ট ও গ্রহণযোগ্য রূপরেখা দৃশ্যমান নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, ভাঙচুর-আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান -মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোশাকশিল্পে অস্থিরতায় শিল্পমালিকরাও জড়িত -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিকদের বাড়তি সুবিধা দেয়া কারখানায়ও ভাঙচুর -অসহায় বোধ করছেন মালিকরা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকানপাট-মার্কেট খোলার রাখার সময় বৃদ্ধির দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উৎপাদন বন্ধ ৫২৯ কারখানায়, ক্ষতির আশঙ্কায় রপ্তানিকারকরা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া বেশি কেন, কারণ জানতে চায় সংসদীয় কমিটি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একই সড়ক দুইবার উদ্বোধন, মুখোমুখি বর্তমান ও সাবেক এমপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফতেহপুরে বাসার টয়লেটে মিলল কসাইয়ের মরদেহ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












