নিজস্ব প্রতিবেদক:
‘নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল বেতন কাঠামো কার্যকরের পাশাপাশি বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিজীবীর জন্য পৃথক সাতটি এসআরও জারি করা হবে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রজ্ঞাপন জারির পর এসব কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হবে। এতে বিভিন্ন শ্রেণি à বাকি অংশ পড়ুন...
নিহতরা হলেন, সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৪০) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৭)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে শাহ আলম ও মোকাররম হোসেন জাল নিয়ে বাড়ির কাছের চংনোয়াগাঁও হাওরে মাছ ধরতে যান। ভোর ৬টার দিকে হাওরে অবস্থানকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এদিকে, সকাল গড়িয়ে গেলেও শাহ আলম ও মোকাররম বাড়িতে ফিরে না আসায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ওই সময় আবহাওয়াও ছিল বৈরী। পরে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত দুই দশকে বাংলাদেশিরা তাদের দৈনিক ভাত খাওয়ার পরিমাণ ২৫.২ শতাংশ কমিয়ে দিয়েছে। জায়গা করে নিয়েছে আরও বৈচিত্র্যময়, পুষ্টিকর ও রঙিন সব খাবার।
২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘খানা আয় ও ব্যয় জরিপ’ (এইচআইইএস)-এর চারটি পর্বের জাতীয় গড় খাদ্য গ্রহণের উপাত্ত বিশ্লেষণে এই পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে।
বিবিএসের জরিপ অনুযায়ী, পরিবারের মোট খরচে খাদ্যের পেছনে ব্যয়ের অনুপাত আগের চেয়ে কমেছে। অন্যদিকে আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগের মতো খাদ্যবহির্ভূত মৌলিক খাতগুলো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পড়েছে দেশের বেকারি শিল্প। পরিস্থিতি সামাল দিতে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। সংগঠনটির দাবি, বর্তমান দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করে টিকে থাকা বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
বেকারি মালিকদের ভাষ্য, ভোর হওয়ার আগেই যেসব কারখানঠবাকি অংশ পড়ুন...
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে কয়েক ঘণ্টা ধরে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।
উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পাঠানো হয় জরুরি উদ্ধারকারী দল। তবে পরপর বিস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পদায়নের দীর্ঘদিন পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপসহকারী কৃষি কর্মকর্তাদের বেতনের একাংশ কেটে রাখা নিয়ে অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিপ্লোমার মেয়াদের কমবেশির কারণে অর্থ বিভাগ এ ব্যবস্থা নিয়েছে। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে প্রতিকার চেয়েছে।
বিষয়টির সূত্রপাত এক বছর আগে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিন বছর ও চার বছরের ডিপ্লোমা ইস্যু সামনে এনে অর্থ মন্ত্রণালয় থেকে প্রা বাকি অংশ পড়ুন...
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের সব শর্ত পূরণ করায় এসব শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।
প্রজ্ঞাপনে থাকা তালিকা পর্যালোচনা করে দেখা যায়, স্থায়ী হওয়া শিক্ষকদের কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে এবং কেউ পরবর্তী সময়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরিতে যোগদানের কয়েক বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।
চাকরি স্থায়ী হওয়ায় শিক্ষকরা যোগদানের তারিখ থেকে বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক পাওনা বাকি অংশ পড়ুন...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৮৪ জন চিকিৎসক আগামী ৭ সেপ্টেম্বর যোগদান করবেন। চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন এবং সহকারী সার্জন পদে ১৬৫ জন রয়েছেন।
স্বাস্থ্যকর্মী নিয়োগের লক্ষ্যে গত ৩০ জুন স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত জনবল এবং শূন্য ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীপ্রতি চার বেলা খাবারের জন্য বরাদ্দ মাত্র ১৪৯ টাকা। এ খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে দুপুর ও রাতের খাবারের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। তারা জানান, এ খাবার খাওয়ার উপযোগী না হওয়ায় বাধ্য হয়ে বাইরে থেকে এনে খেতে হচ্ছে তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত সংখ্যক পুষ্টিবিদ না থাকায় খাবারের মান নিয়ন্ত্রণ কষ্টকর হচ্ছে।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে সরজমিনে দেখা যায়, দুপুরের খাবার হাতে পাওয়ার পর মান নিয়ে অসন্তোষ প্ বাকি অংশ পড়ুন...












