২০% পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম
, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পড়েছে দেশের বেকারি শিল্প। পরিস্থিতি সামাল দিতে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। সংগঠনটির দাবি, বর্তমান দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করে টিকে থাকা বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
বেকারি মালিকদের ভাষ্য, ভোর হওয়ার আগেই যেসব কারখানায় পাউরুটি, কেক ও বিস্কুট তৈরির ব্যস্ততা শুরু হতো, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে সেসব প্রতিষ্ঠানের অনেকগুলো এখন দিনের দীর্ঘ সময় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এর সঙ্গে বেড়েছে আটা, ময়দা, চিনি ও ভোজ্যতেলের মতো প্রধান কাঁচামালের দাম। ফলে কারখানা সচল রাখা, শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া এবং বাড়তি উৎপাদন ব্যয় সামাল দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা জানান, গত কয়েক মাসে কাঁচামালের দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসের ব্যবধানে খুচরা বাজারে খোলা ময়দার দাম প্রায় ৩০ শতাংশ, সয়াবিন তেল ৫ শতাংশ এবং চিনির দাম গড়ে ১১ শতাংশ বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি ১১০ থেকে ১২০ টাকা, আটা ৪৮ থেকে ৫০ টাকা এবং ময়দা ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেকারি উদ্যোক্তাদের হিসাবে, এক বছরের ব্যবধানে ৫০ কেজির এক বস্তা ময়দার দাম প্রায় ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ১০০ টাকায় উঠেছে। একই সময়ে চিনির দাম বস্তাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকা, ১৬ কেজির ডালডার কার্টন ৮০০ টাকা এবং ১৮৫ কেজির সয়াবিন তেলের ড্রাম প্রায় ৫ হাজার টাকা বেড়েছে। সব মিলিয়ে গত এক বছরে বেকারি পণ্য উৎপাদনের খরচ ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন।
শুধু কাঁচামাল নয়, জ্বালানি সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ব্যবসায়ীদের অভিযোগ, দুই বছর ধরে অনেক কারখানায় গ্যাসের চাপ স্বাভাবিক নয়। ফলে নিয়মিত লাইনের গ্যাস না পেয়ে অনেকে সিলিন্ডারের এলপিজি ব্যবহার করছেন, এতে জ্বালানি ব্যয় বেড়েছে। একই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক ওভেন চালানো যাচ্ছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বেকিংয়ের জন্য প্রস্তুত করা কিছু পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।
রাজধানীর একটি বেকারি প্রতিষ্ঠানের মালিকের হিসাবে, আগে দৈনিক ৬০ থেকে ৮০ হাজার টাকার পণ্য বিক্রি করে সব খরচ শেষে ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত মুনাফা থাকত। কিন্তু গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বর্তমানে সেই প্রতিষ্ঠানকে লোকসান গুনতে হচ্ছে। এমনকি এক দিনে প্রায় ১৮ হাজার টাকা লোকসানের কথাও জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বেকারি প্রতিষ্ঠানের উৎপাদনও বিদ্যুৎ সংকটে অর্ধেকে নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য, দিনে প্রায় ১২ ঘণ্টার মধ্যে ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কখনো একটানা দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকায় ওভেন ঠিকমতো চালানো যায় না। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রম ও অন্যান্য খরচও বাড়ছে।
বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির তথ্য অনুযায়ী, দেশে ক্ষুদ্র বেকারির সংখ্যা প্রায় ৭ হাজার। এর মধ্যে ঢাকাতেই রয়েছে ৭০০টির বেশি। এ খাতে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন লক্ষাধিক মানুষ। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী ছয় মাসে দেশের ৫০০ থেকে ৬০০টি ছোট বেকারি বন্ধ হয়ে যেতে পারে।
সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কাঁচামালের দাম বাড়ায় প্রতিটি বেকারি পণ্যের উৎপাদন ব্যয় বহুগুণ বেড়েছে। এ অবস্থায় আগের দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১২ সেপ্টেম্বর থেকে বাড়তি দামে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা না এলে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তবে সব পণ্যের ক্ষেত্রে সরাসরি ২০ শতাংশ দাম বাড়ানো হবে না বলেও সংশ্লিষ্টদের বক্তব্যে এসেছে। কিছু পণ্যের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, আবার কোনো কোনো পণ্যের দাম অপরিবর্তিত রেখে ওজন কমিয়ে উৎপাদন ব্যয় সমন্বয়ের উদ্যোগ নেওয়া হতে পারে। ফলে শনিবার থেকে বাজারে পণ্যের ধরন ও ব্র্যান্ডভেদে দামের পার্থক্য দেখা দিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের ছিনতাই, গোয়েন্দাদের জালে ধরা আলামিন
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুষ্টিয়ায় পদ্মার পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে যোদ্ধারা দখলদারদের কিভাবে নাস্তানাবুদ করেছেন।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের ৮৯% অগ্নিসংযোগের পেছনে ইসরাইলি দখলদাররা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহক, তিন মাসে বেড়েছে কয়েক গুণ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাগুরায় ফের ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব বাড়ল
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












