কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বেতনের একাংশ ফেরত চাওয়া নিয়ে অসন্তোষ
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পদায়নের দীর্ঘদিন পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপসহকারী কৃষি কর্মকর্তাদের বেতনের একাংশ কেটে রাখা নিয়ে অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিপ্লোমার মেয়াদের কমবেশির কারণে অর্থ বিভাগ এ ব্যবস্থা নিয়েছে। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে প্রতিকার চেয়েছে।
বিষয়টির সূত্রপাত এক বছর আগে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিন বছর ও চার বছরের ডিপ্লোমা ইস্যু সামনে এনে অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় ছয় হাজার কৃষি কর্মকর্তার বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ‘আদেশের অস্পষ্টতা থাকায় অসাবধানতাবশত কিছুসংখ্যক তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেড-১১ থেকে ১০-এ উন্নীত করা হয়েছিল। বর্তমানে তা বাতিল/সংশোধন করা হলো। অতিরিক্ত গৃহীত অর্থ আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিতে ২০১৮ সালের ২২ অক্টোবর কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদের বেতন গ্রেড-১১ থেকে ১০-এ উন্নীত করার সরকারি আদেশ জারি করা হয়। কৃষি মন্ত্রণালয় থেকে এ আদেশ জারির পর হিসাব সংরক্ষণ অফিসে মন্ত্রণালয়টির আওতাধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত তিন বছর ও চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তাদের উন্নীত বেতন গ্রেড কার্যকর করা হয়। কিন্তু অর্থ বিভাগ পদায়নের প্রায় সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে এক আদেশ জারি করে তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারীদের পদ অবনমন করে টাকা ফেরত চাওয়া হয়।
ডিএইয়ের তথ্য বলছে, ২০১৮ সালে পদায়ন পাওয়া তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারীদের মধ্যে বর্তমানে ৪ হাজার ৬১ জন কর্মরত রয়েছেন। একই বছর পদায়ন পাওয়া ১ হাজার ৮৬৫ জন তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি কর্মকর্তা ইতিমধ্যে চাকরি থেকে অবসরে গেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, পদায়নের সাত বছর পর সরকারের এমন সিদ্ধান্তে তারা বিব্রত হয়েছেন।
ঢাকায় ডিএইয়ের উপসহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিন বছর মেয়াদি ডিপ্লোমাধারী মোহাম্মদ রুহুল আমিন। তিনি সম্প্রতি চাকরি থেকে অবসরে গেছেন। রুহুল আমিন জানান, ২০১৮ সালে তার চাকরি ১০ম গ্রেডে উন্নীত করা হলেও এখন পেনশন বা অবসর ভাতা দেওয়া হয়েছে ১১ গ্রেডের হিসাবে। এতে এককালীন অবসর ভাতা তিনি দুই লাখ ৭৮ হাজার টাকা কম পেয়েছেন।
২০১৮ সালে দশম গ্রেডে পদায়ন পাওয়া আরেক উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী আল আমিন। তিনি বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত রয়েছেন। আল আমিন জানান, অর্থ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাকে আগের তুলনায় চার হাজার টাকা কম বেতন দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












