আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে বলে সেখানকার সরকারি সূত্রগুলো সতর্ক করেছে।
দখলদার এই সেনাবাহিনীর বাজেট বাড়ানোর চাপ ইতোমধ্যে সরকারের বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং অভ্যন্তরীণ ঋণ বাড়াচ্ছে। ২০২৬ সালে আগস্টে ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির সতর্ক করে বলে্েযছ, একাধিক ফ্রন্টে যুদ্ধের পাশাপাশি সেনাবাহিনী এখন বাজেট নিয়েও লড়াই করছে।
অস্ত্রশিল্পও সতর্ক করেছে যে, সরকারি অর্ডার ও অর্থায়নে বিলম্ব হলে কিছু গুরুত্বপূর্ণ গোলাবারুদ উৎপাদন লাইন বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে রিজাঠবাকি অংশ পড়ুন...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, সরকার তরুণদের জন্য অর্থনৈতিক কার্যক্রম ইতোমধ্যে শুরু করা করেছে। প্রাথমিকভাবে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। প্রত্যেক উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হবে। প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেয়া হবে। এরমধ্যে ৫০ শতাংশ থাকবে গ্র্যান্ট এবং বাকি ৫০ শতাংশ ঋণ হিসেবে দেয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত ‘মিট দ্য গভর্নর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি বলেন। বিশ্ববিদ্যালয়েঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোটি কোটি টাকার ঋণ, ব্যাংক ও পাওনাদারের চাপ এবং ঋণ আদায়ে চলমান মামলা- সব মিলিয়ে আর্থিক সংকটে পড়া ঋণখেলাপিদের কেউ কেউ এখন নিজেকেই দেউলিয়া ঘোষণা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন। ঢাকার দেউলিয়াবিষয়ক আদালতে বর্তমানে এমন ১৯৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে চলতি বছরেই নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন ৪৬ ঋণখেলাপি।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতপক্ষে ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিদের জন্য দেউলিয়া আইন একটি আইনি সুযোগ। তবে একশ্রেণির ঋণখেলাপি এই সুযোগের অপব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। কেউ কেউ ঋণের অর্থ বিদেশে পাচার কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে (বিবিএ) জানিয়েছে একটি চীনা প্রতিনিধিদল। এদিকে বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘যত দ্রুত সম্ভব অর্থায়ন সংক্রান্ত সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
রড, সিমেন্ট, বিটুমিন, বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি ব্যাংক ঋণের চাপে দেশের অবকাঠামো নির্মাণ খাতে সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি ও সিকিউরিটির অর্থ আটকে থাকা, ভূমি অধিগ্রহণ ও প্রকল্পস্থল হস্তান্তরে বিলম্ব, প্রশাসনিক জটিলতা এবং কাজের বিল পরিশোধে দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ঠিকাদারদের অভিযোগ, কয়েক বছর আগে করা দরপত্রের রেট শিডিউলের সঙ্গে বর্তমান বাজারদরের বড় ব্যবধান তৈরি হয়েছে। ফলে পুরোনো দরপত্রের মূল্যে কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডলার বা বৈদেশিক মুদ্রা ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা আ্যাকাউন্ট (এনআরটিএ) বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে আমদানি-রপ্তানির অর্থ টাকায় নিষ্পত্তি করা যাবে। বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমাতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকে বাংলাদেশের রপ্তানিকারক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘আমি শুধু আমার জমির জন্য সার চাইতে গিয়েছিলাম। হট্টগোলও করিনি, কাউকে মারিনি। কিন্তু আমার নামে মামলা হলো। পুলিশ ধরল। জীবনে থানা-পুলিশ, জেলখানা দেখিনি। সেই জেলও খাটলাম আট দিন। সরকারের কাছে চাইলাম সার, আর সরকার খাওয়াল জেলের ভাত। এই ছিল কি কৃষকের কপালে?’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গনাইরকুটি গ্রামের কৃষক আল-আমিন মোল্লা (৪৭) এভাবেই নিজের ক্ষোভের কথা জানান। উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি আট দিন কারাগারে ছিলেন।
সম্প্রতি কুড়িগ্রামে সার সংকটের পাশাপাশি সার ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি ইসরাইলী ইহুদী দেশ ছেড়ে পালিয়েছে বলে স্বীকারোক্তি দেয়া হয়েছে। যদিও বাস্তবে পালানোর সংখ্যার এরচেয়ে কয়েকগুণ বেশি। প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দখলদার ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) এতটুকু স্বীকার করেছে যে, পালানোর কারণে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
এটি ছিল টানা দ্বিতীয় বছর, যেখানে ইসরায়েলে আসার চেয়ে পালিয়ে যাওয়ার সংখ্যা ছিল বেশি। ২০২৪ সালে ৮২ হাজার ৭০০ জন ইসরায়েলি ছেড়েছিলো, যা আগতদের তুলনায় ছিল à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ একগুচ্ছ সংশোধনী এনে তৈরি পোশাক, টেক্সটাইল ও শিল্প খাতের জন্য বেশ কয়েকটি শর্ত শিথিল করেছে সরকার। বিশেষ করে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি উচ্চমূল্যের ও বিশেষ ধরনের পোশাক উৎপাদনে ব্যবহৃত কাপড় আমদানির সুযোগ বাড়ানো হয়েছে।
একই সঙ্গে শিল্প স্থাপনের জন্য ক্যাপিটাল মেশিনারি আমদানির নিয়মও সহজ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন সংশোধনী অনুযায়ী, সীমলেস (সেলাইবিহীন) স্পোর্টসঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন সরকার আসার পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে অর্থনৈতিক ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবর্তন কতটা এসেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কিছু কর্মকর্তার ভূমিকা, নিয়োগ-পদায়ন এবং সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, সরকার পরিবর্তন হলেও অর্থনৈà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নিম্নমানের ফিড উৎপাদন ও বাজারজাতকরণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যাতে খামারিরা মানহীন খাদ্য ব্যবহার না করেন এবং ভোক্তারা নিরাপদ মাছ পান, সে লক্ষ্যে তদারকি আরও জোরদার করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা লেকে মৎস্য অধিদপ্তর আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য গ্রেডভেদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা মূল্যের ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) জিপ বরাদ্দের মূল্যসীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও পাবলিক সেক্টর করপোরেশনে কর্মরত কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই আর্থিক সীমা কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ সর্বোচ্চ ৭৫ লাখ টাকার জিপের সীমা বেঁধে দেওয়া হয়েছে। গ্রেড-৩ বা তার নিচের পদ বাকি অংশ পড়ুন...












