অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নতুন সরকার আসার পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে অর্থনৈতিক ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবর্তন কতটা এসেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কিছু কর্মকর্তার ভূমিকা, নিয়োগ-পদায়ন এবং সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, সরকার পরিবর্তন হলেও অর্থনৈতিক প্রশাসনের কিছু ক্ষেত্রে পুরনো প্রভাব বলয়ের ছায়া পুরোপুরি কাটেনি।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। বাজেট প্রণয়ন, সরকারি ব্যয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, রাজস্ব ব্যবস্থাপনা, বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আর্থিক সম্পর্কের ক্ষেত্রে এসব বিভাগের সিদ্ধান্তের সরাসরি প্রভাব রয়েছে। তাই এখানে প্রশাসনিক অভিজ্ঞতার ধারাবাহিকতার পাশাপাশি জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।
প্রশাসনের একটি অংশের অভিযোগ, অতীতে একটি প্রভাবশালী বলয়ের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা বদলি-পদায়নসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রাখতেন। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সাবেক এক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ঘিরে দীর্ঘদিন একটি প্রশাসনিক বলয় গড়ে উঠেছিল বলেও আলোচনা রয়েছে। ২০১৫-১৬ সালের দিকে ওই কর্মকর্তা স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সঙ্গে যুক্ত ছিলেন। পরে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের পদায়ন ও প্রশাসনিক গতিপথে তার প্রভাব ছিল বলে অভিযোগ ওঠে।
এমনকি তার সম্মতি ছাড়া অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদায়ন করা কঠিন ছিলÑ এমন কথাও প্রশাসনের একটি অংশে আলোচিত হয়েছে। কোনো কর্মকর্তাকে অন্য মন্ত্রণালয় বা বিভাগে বদলি করা হলে সেই বদলি ঠেকাতে ওই সাবেক কর্মকর্তা, তার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কেউ ফোন বা প্রশাসনিক যোগাযোগ ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। এতে প্রশ্ন উঠছে, একজন কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রয়োজন ও অভিজ্ঞতার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, নাকি ব্যক্তিগত যোগাযোগ ও প্রশাসনিক প্রভাব তাকে অপরিহার্য করে তুলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)