নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের উন্নয়নকাজ
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রড, সিমেন্ট, বিটুমিন, বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি ব্যাংক ঋণের চাপে দেশের অবকাঠামো নির্মাণ খাতে সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি ও সিকিউরিটির অর্থ আটকে থাকা, ভূমি অধিগ্রহণ ও প্রকল্পস্থল হস্তান্তরে বিলম্ব, প্রশাসনিক জটিলতা এবং কাজের বিল পরিশোধে দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ঠিকাদারদের অভিযোগ, কয়েক বছর আগে করা দরপত্রের রেট শিডিউলের সঙ্গে বর্তমান বাজারদরের বড় ব্যবধান তৈরি হয়েছে। ফলে পুরোনো দরপত্রের মূল্যে কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদি প্রকল্পে এ ঝুঁকি আরও বাড়ছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি), বাংলাদেশ রেলওয়ে এবং বিভিন্ন সিটি করপোরেশনের চলমান প্রকল্পে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ সড়ক, সেতু-কালভার্ট, সরকারি ভবন, রেলওয়ে অবকাঠামো ও নগর উন্নয়ন প্রকল্পে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রীর প্রয়োজন হয়। ফলে রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনের দাম বাড়লে প্রকল্পের মোট ব্যয়ও বেড়ে যায়।
ঠিকাদারদের দাবি, কোনো কোনো প্রকল্পে চুক্তি সম্পাদনের পরও ভূমি বা প্রকল্পস্থল বুঝিয়ে দিতে দীর্ঘ সময় লাগে। এতে একদিকে কাজ শুরু করা যায় না, অন্যদিকে ব্যাংক সিকিউরিটির অর্থ আটকে থাকে। এ সময় নির্মাণসামগ্রীর দাম বাড়ায় পরবর্তীতে পুরোনো চুক্তিমূল্যে কাজ করা কঠিন হয়ে পড়ে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য, স্ক্র্যাপের দাম, ডলার বিনিময় হার, জাহাজভাড়া, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়সহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে।
নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অনেক ঠিকাদার ব্যাংক ঋণ ও চলতি মূলধনের ওপর নির্ভর করেন। ফলে ঋণের সুদের হার বাড়লে প্রকল্পের অর্থায়ন ব্যয়ও বেড়ে যায়। অন্যদিকে কাজের বিল সময়মতো না পেলে ঋণের সুদ পরিশোধের পাশাপাশি শ্রমিক ও সরবরাহকারীদের পাওনা মেটানো কঠিন হয়ে পড়ে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন বলেন, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির কারণে ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি অনেক ঠিকাদারের কোটি কোটি টাকা ব্যাংক সিকিউরিটি হিসেবে আটকে আছে।
তিনি বলেন, অনেক ঠিকাদার ব্যাংকের পে-অর্ডারের বিপরীতে ঋণ নিয়ে প্রকল্প পরিচালনা করেন। কিন্তু সরকারি জটিলতা বা বিলম্বের কারণে কাজ শুরু বা শেষ করতে না পারলে ঋণের বোঝা বাড়তে থাকে। ব্যাংকঋণের সুদের চাপ কমাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)