‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
‘আমি শুধু আমার জমির জন্য সার চাইতে গিয়েছিলাম। হট্টগোলও করিনি, কাউকে মারিনি। কিন্তু আমার নামে মামলা হলো। পুলিশ ধরল। জীবনে থানা-পুলিশ, জেলখানা দেখিনি। সেই জেলও খাটলাম আট দিন। সরকারের কাছে চাইলাম সার, আর সরকার খাওয়াল জেলের ভাত। এই ছিল কি কৃষকের কপালে?’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গনাইরকুটি গ্রামের কৃষক আল-আমিন মোল্লা (৪৭) এভাবেই নিজের ক্ষোভের কথা জানান। উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি আট দিন কারাগারে ছিলেন।
সম্প্রতি কুড়িগ্রামে সার সংকটের পাশাপাশি সার মজুত ও বিতরণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগও উঠেছে। সার না পেয়ে কৃষকরা বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসব ঘটনায় প্রশাসনের সঙ্গে কৃষকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে সারের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় কৃষকদের বিরুদ্ধে মামলা করেন ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা।
আল-আমিন মোল্লার অভিযোগ, কৃষকদের হয়রানি করতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তার স্ত্রী রওশান আরা বেগম জানান, স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে তাকে প্রায় ২০ হাজার টাকা ঋণ করতে হয়েছে। বর্তমানে তাদের দেড় বিঘা জমিতে আমন ধান রয়েছে। এর মধ্যে মামলার হাজিরা ও আদালতের খরচ নিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।
একই মামলায় আট দিন কারাভোগ করেছেন কৃষক সুরুজ মিয়া (৪০)। তিনি বলেন, ‘আমি সার নিতে গিয়েছিলাম। কিন্তু মারামারি বা গ-গোলের সময় সেখানে ছিলাম না। সারও পাইনি। উল্টো পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। আট দিন জেল খেটে বের হয়েছি। আমি গরিব মানুষ। জামিন নিতে অনেক টাকা খরচ হয়েছে। এখন মামলার হাজিরা দিতে যাওয়ার টাকা কোথায় পাব? আমরা এই হয়রানি থেকে রেহাই চাই।’
এদিকে মামলা হওয়ার পর মামলার বাদী ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারকে বদলি করেছে কৃষি বিভাগ।
এর আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, সার বিতরণের সময় বিক্ষোভের একপর্যায়ে তাকে ও অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়। এ ঘটনায়ই তিনি মামলা করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মামলার পর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












