নিজস্ব সংবাদদাতা:
অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক টানা নিম্নমুখী। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, মূলধনী যন্ত্রপাতি আমদানি, নতুন ঋণপত্র (এলসি) খোলা এবং রপ্তানি প্রবৃদ্ধির শ্লথগতি- এই সবই বিনিয়োগ স্থবিরতা ও অভ্যন্তরীণ চাহিদা হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতির দীর্ঘায়িত প্রভাব, কারখানায় গ্যাসসংকট ও ডলারের তারল্য সংকট।
এরই মধ্যে সাড়ে তিন শরও বেশি ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় উৎপাদন এবং কর্মসংস্থান খাতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এই দ্বিমুখী ধাক্কার মুখে রাজনৈতিক সংঘাত শুরু হলে অর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সমন্বিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরুর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটেছে দেশের পাঁচটি ইসলামি ব্যাংকের। এখন এসব ব্যাংকের কার্যত কোনো অস্তিত্ব নেই। অনিয়ম, অদক্ষতা আর দায়িত্বহীনতার পরিনাম শেষ পযর্ন্ত ব্যাংকগুলোকে থামতে হলো।
গত ৫ নভেম্বর যে পাঁচটি ব্যাংক অকাযর্কর ঘোষণা ও একীভূত করা হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দেশে আর্থিক সেবা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এরপর যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ব্যাংক।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড:
সোস্যাল ইনভেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের শেয়ার বাজারে দরপতন চলছে। কমেছে লেনদেনের পরিমাণও। সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে আরও ১৬ হাজার ৯৪১ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২.৪৫ শতাংশ বা ১৬ হাজার ৯৪১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে একটি বড় ইসলামি ব্যাংক গঠনের সিদ্ধান্তে সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিয়েছে এই পাঁচ ব্যাংকের শেয়ার এখন সম্পূর্ণ মূল্যহীন।
বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ আদেশ জারির পর গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করা হয়। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাà বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পাঙ্গাস মাছের দাম কম হওয়ায় অনেকে এটাকে গরিবের মাছ বলে থাকেন।
বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান বলেন, বর্তমান বাজারে ভালো মাছ কেনার সাধ্য আমাদের মতো মানুষের নেই। আমাদের জন্য কিছুটা কম দামের তেলাপিয়া, পাঙ্গাস মাছ ছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্রমান্বয়ে পুঁজিবাজার ডুবতে বসেছে। স্পর্শকাতর এই খাতটির সঙ্গে লাখ লাখ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগ জড়িত, প্রতিদিনের লেনেদেনের প্রতিফলন ঘটে সূচক উঠা-নামার মাধ্যমে, ফলে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াটিও সূচকের সমান্তরাল রেখায় প্রতিফলিত হয়। সূচক ও লেনদেন তলানিতে নামছে, যেন দেখার কেউ নেই। অবশ্য এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ শীর্ষ ব্যক্তিদের খামখেয়ালীপনা, বাজার সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব, নানা হঠকারী সিদ্বান্ত, ব্যà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি পূবালী ব্যাংকে করা স্বাধীনতাপূর্ব বিনিয়োগের অর্থ আজও বুঝে পায়নি। দেশের ব্যাংকিং ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা টানা ৬৬ বছর ধরে প্রশাসনিক জটিলতায় ঝুলে আছে। একদিকে সময়ের ঘূর্ণি বদলে দিয়েছে প্রজন্ম, অন্যদিকে এখনও অনিশ্চিত রয়ে গেছে রাষ্ট্রীয় এই বিনিয়োগের চূড়ান্ত নিষ্পত্তি। বিষয়টি শুধু আর্থিক নয়, বরং নীতিগত ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার প্রশ্নও উত্থাপন করেছে।
৬৬ বছর আগে পূবালী ব্যাংকে করা বিনিয়োগ বুঝে পায়নি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতির চিত্র দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ জুন প্রান্তিকের তথ্য বলছে, ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংক মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এ তালিকায় রাষ্ট্রায়ত্ত চারটি, বিশেষায়িত দুটি ও বেসরকারি ১৮টি ব্যাংক রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ মূলধন ঘাটতিতে পড়েছে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক। জুন শেষে ব্যাংকটির ঘাটতি দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬১ কোটি টাকা। একই সময়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘঠবাকি অংশ পড়ুন...
নতুন ষড়যন্ত্র হিসেবে খেলাপি ঋণ নিয়ে ছলাকলা করছে অন্তর্বর্তী সরকার
১৯ শে অক্টোবর ঋণ অবলোপন নীতিমালা আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক
এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৭ কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে অচিরেই এই খেলাপী ঋণের পরিমাণ হবে ৭ লাখ কোটি টাকা
খেলাপি ঋণ মানুষের জীবনে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ দুইভাবেই প্রভাব ফেলে।
উৎপাদনশীল কাজে ব্যবহার না হওয়ায় তা সরাসরি মুদ্রাস্ফীতিকে চরমভাবে উসকে দেয়।
“যতো বেশি ঋণ খেলাপি হবে, ততোই সরকারের বাজেটে ঘাটতি হবে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা। শিল্প ও এসএমই খাতে ঋণের à বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল হয়েছেন সদর উপজেলার সাইফুল ইসলাম। মাত্র ছয় হাজার টাকা ধার নিয়ে মাশরুম চাষ শুরু করা এই ব্যক্তি এখন প্রতিমাসে আয় করছেন দেড় লাখ থেকে ১ লাখ ৭০ হাজার টাকার মতো। শুধু নিজে সাবলম্বী হয়ে থেমে থাকেননি তিনি, এলাকার ৫০০ মানুষ হাতে-কলমে তার কাছ থেকে শিখেছেন মাশরুম চাষের পদ্ধতি।
কুষ্টিয়া শহরের ব্যস্ততম সাদ্দাম বাজার মোড়ের সদর হাসপাতালে যাওয়ার রাস্তার শুরুতেই সাইফুলের মাশরুমের দোকান। এখানে মাশরুমের তৈরি বিভিন্ন মুখরোচক খাবার তৈরি হয়। পাশাপাশি মাশরুম ড্রাই ও পাউডার আকারেও বিক্রি ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে আলুর দাম কমতে কমতে এখন কেজি ১৮ থেকে ২০ টাকায় নেমে এসেছে। টিসিবির তথ্যানুযায়ী, গত বছরও এ সময়ে আলু বিক্রি হয়েছে মানভেদে ৫০ থেকে ৬০ টাকায়। সে হিসাবে বছরের ব্যবধানে আলুর দাম কমেছে ৬০.৯১ শতাংশ।
কৃষকদের স্বার্থরক্ষায় সরকার গত ২৭ আগস্ট ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে কোল্ড স্টোরেজ গেটে ন্যূনতম বিক্রয়মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, কোনো পদক্ষেপই কার্যকর হয়নি। এখনো ১০-১২ লাখ টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। অথচ বিক্রির জন্য হাতে আছে মাত্র দুই মাস সময়।
কারওয়ান বাজাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক ঋণের চড়া সুদহারে বেকায়দায় পড়েছেন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এটি হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মুনাফা দিয়ে নিয়মিত ঋণের কিস্তি শোধ করতে পারছেন না ছোট, মাঝারি, বড় খাতের বিনিয়োগকারীরা। অতিরিক্ত সুদ ও বিদ্যুৎ-জ্বালানির বাড়তি মূল্যের কারণে রপ্তানি খাতের নতুন কিছু কারখানাও রুগ্ণ হওয়ার পথে। খরচ বাড়ায় কর্মী ছাঁটাই করে ব্যয় কমিয়ে উৎপাদনের চাকা সচল রাখার চেষ্টায় আছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি জানান, এখনই ঋণের সুদহার কমিয়ে আনার সুযোগ নেই। কারণ দেশের অর্থনীতির বড় চ্যা বাকি অংশ পড়ুন...












