৬৬ বছরের অমীমাংসিত হিসাব:
পূবালী ব্যাংকে বিনিয়োগের অর্থ ফেরত পায়নি সোনালী
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি পূবালী ব্যাংকে করা স্বাধীনতাপূর্ব বিনিয়োগের অর্থ আজও বুঝে পায়নি। দেশের ব্যাংকিং ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা টানা ৬৬ বছর ধরে প্রশাসনিক জটিলতায় ঝুলে আছে। একদিকে সময়ের ঘূর্ণি বদলে দিয়েছে প্রজন্ম, অন্যদিকে এখনও অনিশ্চিত রয়ে গেছে রাষ্ট্রীয় এই বিনিয়োগের চূড়ান্ত নিষ্পত্তি। বিষয়টি শুধু আর্থিক নয়, বরং নীতিগত ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার প্রশ্নও উত্থাপন করেছে।
৬৬ বছর আগে পূবালী ব্যাংকে করা বিনিয়োগ বুঝে পায়নি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনালী ব্যাংক পিএলসি পূবালী ব্যাংকে তাদের স্বাধীনতাপূর্ব বিনিয়োগসংক্রান্ত দাবি নিষ্পত্তির জন্য নতুন করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়টি পুনরায় অর্থ মন্ত্রণালয়ের সচিব কাছে চিঠি পাঠিয়েছে।
জানা গেছে, দেশের ব্যাংকিং ইতিহাসে এই বিনিয়োগ দাবি একটি নজিরবিহীন দীর্ঘ প্রশাসনিক বিতর্কে পরিণত হয়েছে। প্রায় ৬৬ বছর পরও স্বাধীনতাপূর্ব বিনিয়োগের এই আর্থিক দায়-দাবি আজও অমীমাংসিত। সরকারি ব্যাংকগুলোর মধ্যে এই ধরনের স্থায়ী জট শুধু আর্থিক নয়, বরং নীতিগত প্রশ্নও উঠেছে।
সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রীয় সম্পদের দায়ভার কতদিন এমনভাবে অনিশ্চিত অবস্থায় পড়ে থাকবে?
জানা গেছে, ১৯৫৯ সালে তদানীন্তন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠার সময় সরকারি খাতের কয়েকটি ব্যাংক মূলধন বিনিয়োগ করে। সোনালী ব্যাংক (তখন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান) তখন ওই ব্যাংকের ৩৮ হাজার ৩৩৫টি শেয়ারে বিনিয়োগ করে, যা পরবর্তীতে ১৯৬৮, ১৯৬৯ ও ১৯৭০ সালের ১০:১ বোনাসের মাধ্যমে ৫১ হাজার ২২টি শেয়ারে উন্নীত হয়। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা হিসেবে সোনালী ব্যাংকের মোট বিনিয়োগ দাঁড়ায় ৫ লাখ ১০ হাজার ২২০ টাকা।
দীর্ঘ স্থবিরতার পর ২০১৬ সালের ২৫ অক্টোবর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হকের সভাপতিত্বে আবার একটি সভা হয়। সেখানে সোনালী ব্যাংকের প্রতিনিধিরা স্বাধীনতাপূর্ব বিনিয়োগের আসল ও লভ্যাংশসহ সব পাওনা পরিশোধের দাবি পুনরায় উত্থাপন করেন।
সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, সোনালী ব্যাংক দাবির পক্ষে দলিল ও প্রমাণাদিসহ লিখিত বক্তব্য দেবে। পূবালী ব্যাংক বিক্রেতা চুক্তি ও প্রাসঙ্গিক নথি জমা দেবে। উভয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনে আদালতের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












