আলুর কম দামে হতাশ কৃষক
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাজারে আলুর দাম কমতে কমতে এখন কেজি ১৮ থেকে ২০ টাকায় নেমে এসেছে। টিসিবির তথ্যানুযায়ী, গত বছরও এ সময়ে আলু বিক্রি হয়েছে মানভেদে ৫০ থেকে ৬০ টাকায়। সে হিসাবে বছরের ব্যবধানে আলুর দাম কমেছে ৬০.৯১ শতাংশ।
কৃষকদের স্বার্থরক্ষায় সরকার গত ২৭ আগস্ট ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে কোল্ড স্টোরেজ গেটে ন্যূনতম বিক্রয়মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, কোনো পদক্ষেপই কার্যকর হয়নি। এখনো ১০-১২ লাখ টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। অথচ বিক্রির জন্য হাতে আছে মাত্র দুই মাস সময়।
কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা আব্দুল কাদের জানান, সবচেয়ে ভালো মানের রাজশাহী অঞ্চলের আলুর পাইকারি দাম ১৫ টাকা, খুচরায় তা ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গতকাল বুধবার তিনি আড়ত থেকে রংপুর ও বগুড়ার আলু কিনেছেন কেজিপ্রতি ১৪.৩০ টাকায়, বিক্রি করছেন ১৬ থেকে ২০ টাকা দরে। অন্যদিকে মুন্সীঞ্জের আলু মানভেদে ৮ থেকে ৯ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। সাধারণত রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এসব আলু কেনেন।
কারওয়ান বাজারের আড়তের বুরহান বলেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি হওয়ায় দাম কমছে। যেখানে এক ট্রাক আলু দরকার, সেখানে দোকানের সামনে দুই-তিন ট্রাক অপেক্ষা করছে।
অন্য আড়তদার আলী হোসেন জানান, গত কয়েকদিন ধরে বগুড়া, রাজশাহী ও রংপুর অঞ্চল থেকে ১২ থেকে ১৪ টাকায় কিনতে হচ্ছে। মুন্সীগঞ্জের আড়তদারদের কাছ থেকে ১০-১১ টাকায় আলু কিনে গড়ে ১১ টাকার কিছু বেশি দামে বিক্রি করছেন। ক্রয়মূল্যের চেয়ে খুব সামান্য লাভেই আলু বিক্রি করছেন। এরপরও সে হারে ক্রেতা পাওয়া যাচ্ছে না।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে মৌসুমের শুরুতে অনেক কৃষককে ১১ টাকা কেজিতে আলু বিক্রি করতে হয়েছে, যেখানে গড়ে উৎপাদন খরচ ছিল কেজি ১৪ টাকা। উত্তরাঞ্চলের কৃষকদের খরচ হয়েছে ২০ থেকে ২২ টাকা পর্যন্ত।
মুন্সীগঞ্জের কৃষক রমজান আলী বলেন, গত মাসে ৯ টাকা কেজি দরে আলু বিক্রি করেছি, অথচ উৎপাদন খরচ ছিল ২৮ থেকে ৩০ টাকার মতো। গত কয়েকদিনে আলুর দাম আরো কমেছে।
রাজশাহীর আলুচাষি নজিবুল্লাহ জানান, এবার আলু চাষ করে আমার মতো অনেক কৃষক মূলধন হারিয়েছেন। যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছিলেন তাদের খরচের টাকাই উঠছে না।
এ প্রসঙ্গে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক ও হাসেন কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী হাসেন আলী বলেন, হিমাগার পর্যায়ে মানভেদে ১২-১৩ টাকা কেজি দরে আলু বের হচ্ছে। তিনি বলেন, হিমাগার পর্যায়ে আলুর দাম বাড়লে কৃষকরা লাভবান হতেন। কিন্তু সেটা হয়নি।
তিনি বলেন, কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলুর দর সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক কম। সরকার আলুর দর নির্ধারণ ও ক্রয়ের ঘোষণা দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কৃষকরা ভেবেছিল সরকার কিনবে, তাই আলু মজুত রেখেছিল। কিন্তু সরকার না কেনায় মজুত বেড়ে গেছে। এখন দাম কমতে কমতে অনেক কমে গেছে। এদিকে টিসিবি সূত্র বলছে, সরকার এ মাসের শেষ দিক থেকে আলু কেনা শুরু করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভিনব কায়দায় বন্দর দিয়ে ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাক আটক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, এক লাখ টাকা জরিমানা
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবপাচার ও ভিকটিম উদ্ধারে পুলিশের সঙ্গে কাজ করবে আইজেএম
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার নিরাপত্তা দিতে না পারলে আমাদেরকে জানিয়ে দিক -নাহিদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












