কেমন ছিল একীভূত হওয়া ৫ ইসলামি ব্যাংক
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সমন্বিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরুর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটেছে দেশের পাঁচটি ইসলামি ব্যাংকের। এখন এসব ব্যাংকের কার্যত কোনো অস্তিত্ব নেই। অনিয়ম, অদক্ষতা আর দায়িত্বহীনতার পরিনাম শেষ পযর্ন্ত ব্যাংকগুলোকে থামতে হলো।
গত ৫ নভেম্বর যে পাঁচটি ব্যাংক অকাযর্কর ঘোষণা ও একীভূত করা হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দেশে আর্থিক সেবা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এরপর যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ব্যাংক।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড:
সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড নামে বেসরকারি তফসিলি ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে ১৯৯৫ সালের ২১ আগস্ট লাইসেন্সপ্রাপ্ত হয় এবং ২২ নভেম্বর ব্যাংকটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রাথমিক অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
পরবর্তী সময়ে ২০০৯ সালের আগস্ট মাসে এ ব্যাংকের নাম পরিবর্তন করে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড করা হয়।
চলতি বছরের ৩১ মার্চ অবধি ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৭০ কোটি টাকা, যা মোট ঋণের ৩৮ শতাংশ। ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ৩৮ হাজার ২০৮ কোটি টাকা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ১৯৯৯ সালের ২২ সেপ্টেম্বর লাইসেন্সপ্রাপ্ত হয়ে ১৯৯৯ সালের ২ অক্টোবর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৬৪৬ কোটি টাকা, যা মোট ঋণের ৩৭ শতাংশ। ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ৬১ হাজার ৮৩০ কোটি টাকা।
এক্সিম ব্যাংক লিমিটেড:
বেঙ্গল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক লিমিটেড নামে বেসরকারি তফসিলি ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে ১৯৯৯ সালের ১৪ জুন লাইসেন্সপ্রাপ্ত হয়ে ওইদিনেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রাথমিক অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা। ১৯৯৯ সালে ১৬ নভেম্বর ব্যাংকটির নাম পরিবর্তন করে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক লিমিটেড নাম ধারণ করে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত চিত্র অনুযায়ী ব্যাংকটি খেলাপি ঋণের হার ছিল মাত্র ৬ শতাংশ। খেলাপি ঋণের পরিমাণ মাত্র ৩ হাজার ৭৩২ কোটি টাকা। ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ৫২ হাজার ৮২ কোটি টাকা।
ইউনিয়ন ব্যাংক পিএলসি:
সবশেষ ব্যাংকটির পুরো ঋণই খেলাপিতে পরিণত হয়। ২০২৫ সালের ৩১ মার্চ নাগাদ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী খেলাপি ঋণ ৯০ শতাংশ। খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৩০৩ কোটি টাকা। তাই ব্যাংকটি একীভূত না হলে বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না।
গ্লোবাল ইসলামী ব্যাংক:
ব্যাংকটি প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে যাত্রা শুরু করে। শেষে ব্যাংকটি অর্থ লুটের উৎস হয়ে দাঁড়ায়। প্রতিষ্ঠার এক যুগের মাথায় ব্যাংকটিতে খেলাপি ঋণের হার ৬০ শতাংশকে স্পর্শ করে। টাকার অংকে যা প্রায় ২৬ হাজার কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাম্পে তেল নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যরাতেও দীর্ঘ সারি : পুলিশের পাহারায় চলছে জ্বালানি তেল বিক্রি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেয়ার নির্দেশ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের হাতে সুযোগ আছে’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা পোশাক শিল্পকে নতুন ঝুঁকিতে ফেলেছে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য সংকটে দেশে বাড়লো ডলারের দাম
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওয়াসা এমডির পদত্যাগ, বাকি ৩ প্রতিষ্ঠানেও আসছে পরিবর্তন!
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে নৌ পুলিশ প্রধানসহ ৫ পুলিশ কর্মকর্তা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












