মাশরুম চাষে সফল সাইফুল, দিয়েছেন ৫০০ জনকে প্রশিক্ষণ
কুষ্টিয়া সংবাদদাতা:
বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল হয়েছেন সদর উপজেলার সাইফুল ইসলাম। মাত্র ছয় হাজার টাকা ধার নিয়ে মাশরুম চাষ শুরু করা এই ব্যক্তি এখন প্রতিমাসে আয় করছেন দেড় লাখ থেকে ১ লাখ ৭০ হাজার টাকার মতো। শুধু নিজে সাবলম্বী হয়ে থেমে থাকেননি তিনি, এলাকার ৫০০ মানুষ হাতে-কলমে তার কাছ থেকে শিখেছেন মাশরুম চাষের পদ্ধতি।
কুষ্টিয়া শহরের ব্যস্ততম সাদ্দাম বাজার মোড়ের সদর হাসপাতালে যাওয়ার রাস্তার শুরুতেই সাইফুলের মাশরুমের দোকান। এখানে মাশরুমের তৈরি বিভিন্ন মুখরোচক খাবার তৈরি হয়। পাশাপাশি মাশরুম ড্রাই ও পাউডার আকারেও বিক্রি করা হয়। দুইজন কর্মচারী মাশরুমের খাবার তৈরিতে সবসময় ব্যস্ত থাকেন। সাইফুল করেন হিসাব দেখাশোনার কাজ।
সাইফুল ইসলাম বলেন, ২০১৮ সালে আমি মাশরুম চাষ শুরু করি। আমি বিভিন্ন কোম্পানিতে চাকরী করেছি। চাকরি হারিয়ে আমি বাড়ি ফিরে একটি ব্যবসা শুরু করি। সেখানে লস খেয়ে আমি দিশেহারা হয়ে পড়ি। তখন আমার মনে পড়ে, চাকরিতে থাকা অবস্থায় মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়েছিলাম। এরপর মাশরুম চাষের পরিকলাপনা করি।
তিনি বলেন, এসময় কোনো টাকা ছিল না আমার কাছে। অনেক কষ্টে ছয় হাজার টাকা ধার নিয়ে আমি মাশরুম চাষ শুরু করি। সাভার মাশরুম সেন্টার থেকে ১০০ পিস স্পন কিনে আনি। বর্তমানে আমার প্রতি চালানে ৮ হাজার মতো স্পন তৈরি হয়। ১৫ হাজার মতো স্পন রাখার স্থান রয়েছে আমার খামারে। আমি আমার এখানে মাশরুমের মাদার, স্পন এবং টিস্যু কালচার করি।
সফল এই উদ্যোক্তা বলেন, মাশরুম চাষ করায় এক সময় আমাকে অনেকেই কটু কথা বলতেন। ব্যাঙের ছাতা তৈরি করি বলে অনেক বন্ধুরা আমার সঙ্গে মেশা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। ফলে হতাশায় ভুগতাম। তবে, সাহস পেয়েছি কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায়।
সাইফুল বলেন, আমার এখানে ১৫-১৬ জন কাজ করে। প্রতিদিন ৪০-৬০ কেজি মাশরুম উৎপাদন হয়। প্রতিকেজি ২০০ টাকা করে বিক্রি করি। এছাড়া একটি বিক্রয় কেন্দ্র করেছি। সেখানে দুইজন শ্রমিক কাজ করেন। তারা সেখানে বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করেন মাশরুম থেকে। শুরুতে মাশরুম বিক্রি করতে পারতাম না তবে বর্তমানে মাশরুমের যে চাহিদা তাতে ড্রাই করার মতো সময় পাই না। ড্রাই করতে পারলে বিদেশে রপ্তানি করা যায়।
তিনি বলেন, বর্তমানে ২৫-২৬ লাখ টাকার মতো মূলধন সৃষ্টি হয়েছে। প্রতিমাসে আমার ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা আয় হয়। আমার ইচ্ছা, সারা দেশে মাশরুমের বীজ সরবরাহ করা। যার মাধ্যমে ৬০ থেকে ৮০ হাজার মানুষের বেকারত্ব দূর করতে পারব।
এই উদ্যোক্তা বলেন, আমার এখান থেকে প্রায় ৫০০ জন হাতে-কলমে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে ১০ শতাংশ এখনো টিকে আছে। তারাও বানিজ্যিকভাবে মাশরুম উৎপাদন করছেন। অনেকে ঘরে বসে মাশরুম চাষ করতে পারছেন, সে কারণে তারা বেশি উদ্বুদ্ধ হচ্ছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।