নিজস্ব প্রতিবেদক:
জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি। কারো কোনো সহযোগিতা ছাড়া। কালকে অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। এই জামিননামাটা, একটা লোক জামিন পাওয়ার আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়াতে ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক গ্যারান্টির বিপরীতে নন-বন্ডেড বা আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুবিধা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ড ব্যবস্থাপনার বিদ্যমান শর্তগুলো মেনে যেসব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স গ্রহণ সম্ভবপর হয়ে ওঠে না, তাদের জন্য শুল্ক-কর পরিশোধ না করে কাঁচামাল বা পণ্য আমদানি করার সুবিধা দেওয়া হয়েছে।
প্রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এমন ধারণা ভুল। এটিকে যদি নিয়মিত আয়ের স্থায়ী উৎস মনে করা হয় তবে তা বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। ক্যাপিটাল মার্কেটে যেমন মুনাফার সুযোগ আছে, তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে। তাই বিনিয়োগকারীদের সচেতন হতে হবে যে, শেয়ার ও বন্ড কেনা মানে কখনো কখনো ক্ষতিও ভাগ করে নেওয়া।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন : রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
স্যাটেলাইটভিত্তিক বিতর্কিত ইন্টারনেট স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড সারা দেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে। এর মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম আরও শক্তিশালী করতে চাইছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সাম্প্রতিক পরিদর্শনে জানা গেছে, গাজীপুরের হাইটেক পার্কে দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে গেটওয়ে স্থাপন করা হয়েছে। যদিও পরিদর্শনের সময় স্টারলিংকের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় এগুলো সম্পূর্ণ কার্যকর কিনা তা নিশ্চিত হতে পারেনি বিটিআরসি।
অন্যদিকে স্থান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের পণ্যের ঘোষণাপত্রে উল্লেখিত এইচএস কোড ও কায়িক পরীক্ষায় কাস্টমস কর্তৃক নিরূপিত এইচএস কোডের মধ্যে ভিন্নতা থাকায় পণ্য খালাস প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় রপ্তানি আদেশ অনুযায়ী জাহাজীকরণ ব্যাহত হচ্ছিল।
রপ্তানি বাণিজ্যের স্বার্থে এ ধরনের জটিলতা নিরসনে (মঙ্গলবার) একটি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নির্দেশনা অনুসারে, বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্যের বর্ণনা ও এইচএস কোড অনুযায়ী আমদানিকৃত পণ্যের ঘোষণা দাখি বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
গতকাল জুমুয়াবার বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম নামের এক নারী মারা যান। তিনি বরগুনা সদরের লতাবাড়িয়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪ আগস্ট আলেয়া বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন চিকিৎসকেরা। তবে পরিবারের সদস্যরা রোগীকে বরিশালে নিতে রাজি হননি।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের কাছ থেকে বন্ড সই নিয়ে বরগুনা হাসপাতালে রেখেই চিকিৎসà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জুলাই মাসের দুর্বল চাকরির প্রতিবেদনের প্রেক্ষিতে গত জুমুয়াবার ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারগুলো বড় ধরনের পতনের মাধ্যমে সপ্তাহ শেষ করেছে, যা মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
নিউইয়র্ক থেকে এএফপি এ সংবাদ জানায়।
যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি সূচকই ১.২ শতাংশ বা তার বেশি হারে পড়ে যায়। শ্রম বিভাগ জানিয়েছে, জুলাই মাসে প্রত্যাশার চেয়ে অনেক কম চাকরি সৃষ্টি হয়েছে এবং পূর্ববর্তী দুই মাসের চাকরির সংখ্যা নিচের দিকে সংশোধন করা হয়েছে।
সিএফআরএ রিসার্চের স্যাম স্টোভাল বলেছà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগের ছোট কারখানা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়া পর্যন্ত দেশের চামড়া শিল্প এগিয়ে যাচ্ছে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে। তারা এই খাতে জোগাচ্ছেন নতুন শক্তি।
প্রযুক্তিগত দক্ষতা, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে তারা চামড়া শিল্পে নতুন যুগের সূচনা করছেন।
এক সময় এই শিল্পকে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হতো। ছিল কমপ্লায়েন্স সংকট। এখন তারা এই শিল্পকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছেন।
সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ট্যানার্স অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি খাতে ঋণ চাহিদা নেই। নতুন বিনিয়োগেও যাচ্ছে না বড় কোনো শিল্প গ্রুপ। বন্ধ রয়েছে বড় প্রকল্পের কাজ। প্রাতিষ্ঠানিক ব্যয় কমিয়ে কোনোভাবে ব্যবসা ধরে রাখছে ছোট-বড় শিল্পকারখানা।
এর প্রভাব পড়ছে ব্যাংক ঋণে। বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বেসরকারি খাতে ঋণ না দিতে পেরে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে ব্যবসা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসাবাণিজ্যে অনিশ্চয়তার পাশাপাশি নানা ইস্যুতে বিশ্বব্যাপী যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে বিনিয়োগ নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে দেশে। পরিস্থিতি সা বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
বটিয়াঘাটার একটি ভাঙনপ্রবণ এলাকায় ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৭৫০ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নিম্নমানের ইট, ও বালুর স্তর কম থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী সুফল না পেয়ে রক্ষণাবেক্ষণের দাবি তুলেছে। টেকসই গ্রামীণ অবকাঠামো গড়ার লক্ষ্য নিয়ে নেওয়া প্রকল্পটি নির্মাণ ত্রুটির কারণে এখন প্রশ্নবিদ্ধ। বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
টেকসই গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও কাদামাটির সড়ক থেকে গ্রামীণ জনগোষ্ঠীকে মুঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক বলে মনে করে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার থেকে জনস্বার্থ রক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে যাবার এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকা- থেকে সরে আসার আহ্বান জানিয়েছে অন্তর্র্বতী সরকার। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সরকার এক বিবৃতিতে এই বার্তা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা।
রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কমà বাকি অংশ পড়ুন...












