জামিন হওয়ার পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে -আইন উপদেষ্টা
, ১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি। কারো কোনো সহযোগিতা ছাড়া। কালকে অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। এই জামিননামাটা, একটা লোক জামিন পাওয়ার আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়াতে যেতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২ টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি জেল খানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি। কারো সহযোগিতা লাগেনি।
তিনি আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্র্বতী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে কয়েক বছরে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হবে
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ গ্রামবাসী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোস্ট গার্ডের হাতে ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ছে এইডস রোগী, বেশিরভাগই অশালীনতায় যুক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার -ডা. জাহিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার -বাণিজ্যমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা -ডিএনসিসি প্রশাসক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার -তথ্য প্রতিমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের শত্রু চতুর্দিকে -দুদু
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে -ফখরুল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)