উন্নত চিকিৎসা করাতে না পেরে বন্ডে সই, ডেঙ্গু রোগীর মৃত্যু
, ১৪ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বরগুনা সংবাদদাতা:
গতকাল জুমুয়াবার বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম নামের এক নারী মারা যান। তিনি বরগুনা সদরের লতাবাড়িয়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪ আগস্ট আলেয়া বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন চিকিৎসকেরা। তবে পরিবারের সদস্যরা রোগীকে বরিশালে নিতে রাজি হননি।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের কাছ থেকে বন্ড সই নিয়ে বরগুনা হাসপাতালে রেখেই চিকিৎসা চালিয়ে যান। আজ জুমুয়াবার রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আলেয়া বেগমের মেয়ে রুবিনা বলেন, আমাদের কাছে মায়ের শারীরিক অবস্থা তেমন খারাপ মনে হয়নি। তিনি খুব ভালোভাবেই আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তবে জুমুয়াবার সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তিনি মারা যান।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত¦াবধায়ক ডা. রেজাওনুর আলম বলেন, আলেয়া বেগম ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরেও পরিবারের লোকজন বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছিল। আমাদের হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা খুব খারাপ ছিল। চিকিৎসকেরা তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে রেফার করে, কিন্তু পরিবারের সদস্যরা তাকে সেখানে নিতে রাজি ছিল না। তখন এখানের চিকিৎসকেরা পরিবারের কাছ থেকে বন্ড সই রেখে এখানেই চিকিৎসা দেয়। জুমুয়াবার সকালে রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায় এবং সে মারা যায়।
এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা মাত্র ৭।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)