গ্রামীণ সড়ক নির্মাণে ইট-বালুতে ফাঁকি, প্রশ্নবিদ্ধ কাজ
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
খুলনা সংবাদদাতা:
বটিয়াঘাটার একটি ভাঙনপ্রবণ এলাকায় ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৭৫০ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নিম্নমানের ইট, ও বালুর স্তর কম থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী সুফল না পেয়ে রক্ষণাবেক্ষণের দাবি তুলেছে। টেকসই গ্রামীণ অবকাঠামো গড়ার লক্ষ্য নিয়ে নেওয়া প্রকল্পটি নির্মাণ ত্রুটির কারণে এখন প্রশ্নবিদ্ধ। বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
টেকসই গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও কাদামাটির সড়ক থেকে গ্রামীণ জনগোষ্ঠীকে মুক্তি দিতে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ প্রকল্পটি হাতে নেওয়া হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে স্পেসিফিকেশন অনুযায়ী এইচবিবি সড়ক নির্মাণে গ্রেড-১ ইট অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হলেও প্রত্যন্ত গ্রাম পর্যায়ে নির্মিত রাস্তায় ২০ শতাংশ স্থানে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। অনেক স্থানে ইটও কম ব্যবহার করা হয়েছে। অন্তত ২০ শতাংশ স্থানে ইটের নিচে বালুর স্তর কম থাকায় মসৃণতা হারিয়েছে রাস্তা। আইএমইডির পর্যক্ষেণে এসব তথ্য উঠে এসেছে।
পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, দেশের ৪৯৪টি উপজেলায় প্রকল্পে মোট চার হাজার ৩৪৫ কোটি টাকা ব্যয় করা হলেও সঠিক সুফল পায়নি গ্রামীণ জনগোষ্ঠী। প্রকল্পের আওতায় ছয় হাজার ৭৭৯ কিলোমিটার মাটির রাস্তা এইচবিবিকরণ করা হয়েছে। মেয়াদ জানুয়ারি ২০১৯ থেকে জুন ২০২৫ নাগাদ।
আইএমইডি প্রতিবেদনে উঠে এসেছে, রাস্তা এইচবিবিকরণে প্রস্থ ৩ মিটার ভেরিয়েবল থাকলেও ক্ষেত্রবিশেষে প্রস্থ ৩ মিটারের কম অনুমোদন ও বাস্তবায়ন হয়েছে। এইচবিবিকরণের আগে রাস্তার সাবগ্রেড কম্পিটিশন যথাযথ না হওয়ায় অন্তত শতকরা ১০ শতাংশ স্থানে আংশিক মাটি দেবে গেছে। প্রকল্পের পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্ট্যাডি না হওয়া এবং প্রকল্পের এক্সিট পরিকল্পনাও নেই। নির্মিত রাস্তার রক্ষণাবেক্ষণর দিকনির্দেশনার অভাব রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)