নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফুটপাত দখল ও হামলার পেছনে ‘ফ্যাসিবাদের আমলের সুবিধাভোগী ও তাদের দোসররা’ জড়িত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর নির্বিঘেœ ফুঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে নজরদারি জোরদার করছে সরকার। কোন পণ্যের দাম কতটা বাড়ার যৌক্তিকতা আছে, আর কোথায় বাজার পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, তা যাচাই করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাজার পর্যালোচনা ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পর্যালোচনা করা হচ্ছে গবাদিপশুর খাদ্য, সয়াবিন মিল, ভুট্টা, গম, গমের ভুসি, শস্যভিত্তিক খাদ্য ও তরল দুধের দাম।
অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন ২১ সেপ্টেম্বর থেকে সব ঠবাকি অংশ পড়ুন...
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলা উত্তর বহেরাতলা ইউনিয়নের সেনেরবাট গ্রামের মাহবুব খানের ২ বছর বয়সী মেয়ে ফাতেমা পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন বিকেলে দত্তপাড়া ইউনিয়নের উৎরাইল গ্রামের হুমায়ন খানের আড়াই বছরের মেয়ে ওরিন উঠানে খেলতে খেলতে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুর বাকি অংশ পড়ুন...
খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরিচয় বদলে ২৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর শনিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৮।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি দল খুলনা মহানগরীর à বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু ও শরীফ বাহিনীর হাতে ৫ জেলে অপহরণের অভিযোগ উঠেছে। এসময় পাঁচটি মোবাইল ফোন ও একটি মাছ ধরা নৌকাও নিয়ে যায় দস্যুরা।
জুমুয়াবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজনরা জানান, বনদস্যু মজনু ও শরীফ বাহিনীর ১০-১৫ জন সশস্ত্র দস্যু ট্রলারযোগে এসে জেলে বহরে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক পৃথক স্থান থেকে ৫ জনকে তুলে নিয়ে যায়। এসময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোব বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি যান নিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য নিহত এবং প্রায় ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা। খবর আল জাজিরার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দ-িত কোনো ব্যক্তির সাজা আদালতের সুস্পষ্ট নির্দেশনা ছাড়া একইসঙ্গে চলবে না। একটি মামলার সাজা শেষ হওয়ার পরই পরবর্তী মামলার সাজা কার্যকর হবে। তবে কোনো মামলায় বিচার চলাকালে আসামি কারাগারে থাকলে ফৌজদারি কার্যবিধির ৩৫-এ ধারা অনুযায়ী সেই মামলার সাজার মেয়াদ থেকে ওই সময় বাদ যাবে।
চেক ডিজঅনারের পৃথক ছয়টি মামলায় দ-িত নাসির উদ্দিনের সাজা শেষ হওয়ার পরও কারাগারে আটকে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রুল খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।
রায়ে আদালত বলেছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চামড়া ও পাদুকা শিল্পে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার। এই রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে ট্যানারি মালিক, প্রস্তুতকারক, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
চিলমারীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঁচকোল বাজার এবং পুঁটিমারি এলাকার মধ্যবর্তী স্থানে নদের ডান তীর রক্ষা বাঁধে নতুন করে প্রায় ৩৫ মিটার অংশে ধস দেখা দেয়।
এতে গত এক সপ্তাহে স্বল্প দূরত্বের পরপর তিনটি স্থানে ফাটলসহ ধস দেখা দেওয়ায় বাঁধের প্রায় ৬০০ মিটার অংশ ভাঙন ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এর আগে গত ১, ১৬ ও ২০ জুলাই তিন দফায় ব্রহ্মপুত্রের ডান তীঠবাকি অংশ পড়ুন...
নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকটি ছিল দুই নেতার প্রথম সরাসরি বৈঠক। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শাহবাজ শরিফ।
বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে বৈঠকের তথ্য জানানো হয়। এতে দুই পক্ষই ‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতি’ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানানো হয়েছে।
বৈঠক শেষে স্বল্প সময়ের জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকি অংশ পড়ুন...
পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণের অস্তিত্বের এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা প্রতিনিয়ত খুঁজে চলেছে এবং মহাবিশ্বে আমরা সত্যিই একা নই, এমন কোনো ইঙ্গিতের জন্য সংকেতও শুনে চলেছে। এবার হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এবং ইউনিভার্সিটি অব ওরেগনের একটি গবেষক দল একটি গুরুত্বপূর্ণ প্রথম সাফল্যের ঘোষণা দিয়েছে-একটি এক্সোপ্ল্যানেট (সৌরজগতের বাইরের একটি গ্রহ) থেকে সরাসরি আসা একটি রেডিও সংকেত শনাক্ত করা হয়েছে।
এর আগে, গ্রহ থাকা বিভিন্ন নক্ষত্রব্যবস্থা থেকে রেডিও সংকেত শনাক্ত করা হলেও, সেগুলো যে প্রদক বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন এর স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বাসাইল উপজেলা থেকে বান্দরবনের রোয়াংছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান তার স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানায়, সেতুতে বাঁশকাণ্ডের ঘটনায় দফায় দফায় তদন্ত চলছে। এ ঘটনায় মামলার পর সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত একজন উপ-সহকারীকে বরখাস্ত ও একই সঙ্গে নির্বাহী প্রকৌশলীসহ দুই প্রকৌশলীকে কারণ দর্à বাকি অংশ পড়ুন...












