মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমেছে।
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ রবি, ১৩৯৪ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলা উত্তর বহেরাতলা ইউনিয়নের সেনেরবাট গ্রামের মাহবুব খানের ২ বছর বয়সী মেয়ে ফাতেমা পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন বিকেলে দত্তপাড়া ইউনিয়নের উৎরাইল গ্রামের হুমায়ন খানের আড়াই বছরের মেয়ে ওরিন উঠানে খেলতে খেলতে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, পৃথক দুই জায়গায় দুই শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার কথা শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁয় দুইদিন পর বাস চলাচল স্বাভাবিক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার সম্বল ফিরে পেলেন পুতুল
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলা মাঠ থেকে ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটমের বিবৃতি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)