নিজস্ব সংবাদদাতা:
সরকারি উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ঈদের পর খাদ্য বিভাগে একটি ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। খাদ্য বিভাগের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আলোচনা হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে হবে। কিন্তু নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে খুলনা বিভাগীয় আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদ্বয় অনুপস্থিত থাকছেন। বিষয়টি নিয়ে বিভঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হোয়াইট হাউজের পদস্থ সামরিক কর্মকর্তারা আগামীকাল জুমুয়াবার জরুরি বৈঠক ডেকেছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলা শুরুর পর আরো অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ তৈরির বিষয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবে।
রয়টার্স এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন অস্ত্র নির্মাণ বিষয়ক ঠিকাদার কোম্পানিগুলোর পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফলে অস্ত্রের রিজার্ভ কমে আসায় ড্রাম্প প্রশাসনের জরুরি উদ্যোগে বৈঠকের আয়োজন করা হচ্ছে।
রয়টার্স লিখেছে, হোয়াইট হাউজ মার্কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
গতকাল বুধবার লালবাগের শহিদনগর শ্মশানঘাটে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, বাসা থেকে ময়লা সংগ্রহের বিল যদি ১০০ টাকার বেশি হয়, সিটি করপোরেশনে জানান। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।
তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কবরস্ঠবাকি অংশ পড়ুন...
লংটার্ম কন্ট্রাক্ট বাদ দিয়ে বেশি দামে স্পট মার্কেট থেকেই এলএনজি ক্রয় করছে
পেট্রোবাংলা ও আরপিজিসিএলকে না জানিয়ে বিনা টেন্ডারে মার্কিন কোম্পানী আর্জেন্ট থেকে বছরে ৫০ লাখ টন এলএনজি আমদানীর চুক্তিকে
জ্বালানী বিশেষজ্ঞরা দুর্নীতির মা- হাসিনা আমলের চেয়েও বড় অস্বচ্ছ মনে করছেন
২০২৫-২০২৬ সালে প্রায় দেড় লাখ কোটি টাকার এলএনজি আমদানী ক্রয় করা হবে
বিপরীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে বরাদ্দ হয়েছে মাত্র ১৪ হাজার কোটি টাকা
অন্তর্বর্তী সরকার আর দুর্নীতির মা- হাসিনার সরকার
তফাৎ টা তাহলে কী?
গণ ভাবনা খুব বেশী দরকার!
আন্তর্জাতিক কোটেশনের মাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এখনো জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্বেগের বড় কারণ অবৈধ অস্ত্র। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ভোটে বিরূপ প্রভাব ফেলতে পারে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার করে ভোটারদের স্বস্তি ফেরানোর বিকল্প নেই।
নির্বাচন সামনে রেখে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ নিয়ে পুলিশ দফায় দফায় বৈঠক করেছে। সর্বশেষ গত ২৯ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ব্যাপারে তিনি আরো কঠোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে জ্বালানি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দিনে দিনে কমছে দেশীয় উৎপাদন। ফলে এ খাতে আমদানি-নির্ভরতা বেড়েই চলছে। সরকার নতুন কূপ খনন এবং পুরোনো কূপ সংস্কারের (ওয়ার্কওভার) কিছু উদ্যোগ নিলেও তাতে উৎপাদন হ্রাস ঠেকানো যাচ্ছে না। এতে জরুরি শিল্প খাত যেমন ভুগছে, তেমনি চরম হয়রানির শিকার হচ্ছেন গৃহস্থালি গ্রাহকেরাও। মাসে মাসে বাধ্যতামূলক টাকা দিয়েও মিলছে না রান্নার গ্যাস। চড়া দামে কিনতে হচ্ছে খোলাবাজারের সিলিন্ডার।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে সুন্দলপুর, শ্রীকাইল, রূà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
ফসলের মাঠে এক্সক্যাভেটর দিয়ে চলছে খনন। উৎসুক মানুষের ভিড় চারপাশে। ভিড় ঠেলে দেখা গেল, এরই মধ্যে খোঁড়া হয়েছে প্রায় ১৭ ফুট গভীর একটি গর্ত। এরপরও থেমে নেই গর্ত খোঁড়ার কাজ।
এই চিত্র দেখা গেল সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের উত্তর-পশ্চিমে চর ন্যাংটা এলাকায়। খননের উদ্দেশ্য, মাটির নিচে চাপা পড়ে থাকা একটি জাহাজ উদ্ধার। ৪ জানুয়ারি থেকে একাধিক এক্সক্যাভেটর দিয়ে চলছে খনন।
উড়িরচরের বাংলাবাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কোস্টগার্ড কন্টিনজেন্টের পাশেই চলছে জাহাজ উদ্ধারের এই কাজ। ধানি জমি পার হয়ে সেখানে যে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জাতিসংঘের এই সংস্থাটি তাদের অন্যতম বড় অংশীদারকে হারালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) জানিয়েছে, করোনার ডব্লিউএইচওর কথিত ব্যবস্থাপনাগত ব্যর্থতা, সংস্কারে অক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনিয়ম আর দুর্নীতির ভাগাড়ে পরিণত হয়েছে সাত মেগা প্রকল্প। অনিয়মে জর্জরিত প্রকল্পগুলো হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬), পদ্মা সেতু, দোহাজারি রামু কক্সবাজার রেললাইন, বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এসব প্রকল্পে অনিয়মে জড়িত অর্থের পরিমাণ ৪৬ হাজার ৭০০ কোটি টাকার বেশি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত প্রকল্পটিতে ১০৬টি অডিট আপত্তি উত্থাপিত হয়েছে, যার একটিও এখন পর্যন্ত নি বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদাদতা:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেনাপোল-খুলনা-মোংলা (ভায়া যশোর) রুটে চলাচলকারী লাভজনক বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেনটি সরকারি ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) থেকে বেসরকারি ব্যবস্থাপনায় রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন যাত্রীসাধারণ। তারা সরকারি ব্যবস্থাপনায় ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন।
রেল সংশ্লিষ্টরা জানান, ট্রেনটি ঠবাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদাদতা:
মহেশখালীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প বর্তমানে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে জিম্মি হয়ে পড়েছে- এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা, ক্ষতিগ্রস্ত জমির মালিক ও একাধিক সাব-ঠিকাদার।
অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ঠিকাদার টেন্ডার দাখিল করলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। ফলে প্রকল্প সংশ্লিষ্ট প্রভাবশালী কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে যোগসাজশে কোটি কোটি টাকার কাজ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টà বাকি অংশ পড়ুন...












