মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি ও মালামাল চুরি: নিয়ন্ত্রণে তিন ঠিকাদারি সিন্ডিকেট
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কক্সবাজার সংবাদাদতা:
মহেশখালীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প বর্তমানে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে জিম্মি হয়ে পড়েছে- এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা, ক্ষতিগ্রস্ত জমির মালিক ও একাধিক সাব-ঠিকাদার।
অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ঠিকাদার টেন্ডার দাখিল করলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। ফলে প্রকল্প সংশ্লিষ্ট প্রভাবশালী কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে যোগসাজশে কোটি কোটি টাকার কাজ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি হয়েছে।
অভিযোগে উঠে আসা তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান হলো- ইস্পাত বিল্ডিং অ্যান্ড টেকনোলজি, পল্লবী, ঢাকা, মোহনা ইন্টারন্যাশনাল, মাতারবাড়ী ও লেভেন ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, মতিঝিল, ঢাকা।স্থানীয়দের দাবি, এই তিন প্রতিষ্ঠানের বাইরে কেউ কাজ পেতে হলে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে সমঝোতা করতে হয়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, মোহনা ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী ফরহাদ দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের ঋণের চাপে আত্মগোপনে রয়েছেন। তবে বাস্তবে প্রতিষ্ঠানটির নামে প্রকল্পের ভেতরে কাজ পরিচালনা করছেন প্রকল্পে কর্মরত একাধিক কর্মকর্তা। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক প্রশ্ন উঠেছে।
এদিকে সাবেক প্রকল্প পরিচালকের আমলে সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে, সাবেক প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ তার একক ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তার সময়েই অনিয়ম ও দুর্নীতির একটি শক্ত ভিত্তি তৈরি হয়, যা এখনো পুরোপুরি ভেঙে পড়েনি।
এ সময় প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন সিকিউরিটি কর্মকর্তার নেতৃত্বে গড়ে ওঠে একটি চোরাচালান সিন্ডিকেট, যা এখনো সক্রিয় বলে অভিযোগ রয়েছে।একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, এর আগেও একাধিকবার প্রকল্পের স্ক্র্যাপ ও মূল্যবান মালামাল চুরির সময় সংশ্লিষ্টরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও প্রভাবশালী মহলের কারণে তারা পার পেয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষাকে যেভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৃষকের ১৩ বস্তা ধানের বীজ পাওয়া গেল জামায়াত নেতার মাদ্রাসায়
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাওয়ালি বাংলা সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ ধারণ করে: তথ্যমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কলাপাড়ায় ডাকাতি: ২৫ ভরি স্বর্ণালংকার লুট, স্ত্রীকে বাঁচতে যুবক গুলিবিদ্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)