উড়িরচরে মাটির নিচে চাপা পড়ে আছে বিদেশি জাহাজ, ৩৩ বছর পর তোলা হচ্ছে
চট্টগ্রাম সংবাদদাতা:
ফসলের মাঠে এক্সক্যাভেটর দিয়ে চলছে খনন। উৎসুক মানুষের ভিড় চারপাশে। ভিড় ঠেলে দেখা গেল, এরই মধ্যে খোঁড়া হয়েছে প্রায় ১৭ ফুট গভীর একটি গর্ত। এরপরও থেমে নেই গর্ত খোঁড়ার কাজ।
এই চিত্র দেখা গেল সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের উত্তর-পশ্চিমে চর ন্যাংটা এলাকায়। খননের উদ্দেশ্য, মাটির নিচে চাপা পড়ে থাকা একটি জাহাজ উদ্ধার। ৪ জানুয়ারি থেকে একাধিক এক্সক্যাভেটর দিয়ে চলছে খনন।
উড়িরচরের বাংলাবাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কোস্টগার্ড কন্টিনজেন্টের পাশেই চলছে জাহাজ উদ্ধারের এই কাজ। ধানি জমি পার হয়ে সেখানে যেতেই চোখে পড়ে মাটি বোঝাই করে চলাচল করছে কয়েকটি ট্রাক। দুটি এক্সক্যাভেটর দিয়ে প্রায় ৫০ ফুট চওড়া এবং ২০০ ফুট দীর্ঘ জায়গাজুড়ে গর্ত খোঁড়া হচ্ছে। ১৭ ফুট গভীর পর্যন্ত খোঁড়া হলেও জাহাজের মূল কাঠামোর দেখা এখনো মেলেনি।
নিলামের নথি ঘেঁটে জানা গেছে, মাটির নিচে চাপা পড়ে থাকা জাহাজটির নাম এমভি টনি বেস্ট। লাইবেরিয়াভিত্তিক বেস্ট শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজটি ১৯৯৩ সালে এই এলাকার কাদায় আটকে পড়ে। পরে মাটির নিচে চাপা পড়ে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং একাধিকবার মালিকানা পরিবর্তনের পর জাহাজটি মাটির নিচ থেকে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাসিন্দারা জানান, জাহাজটি যখন আটকে পড়ে, তখন চারপাশে কেবল পানিরাশি ছিল, আশপাশে ছিল না কোনো স্থায়ী বসতি। পরের তিন দশকে সেখানে চর জেগে ওঠে, যাকে কেন্দ্র করে গড়ে ওঠে বসতিও। শুরু হয় চরের জমি চাষাবাদ। একই সঙ্গে মাটির নিচে চাপা পড়তে শুরু করে জাহাজটি। একপর্যায়ে এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়।
জাহাজটির নথিপত্র ঘেঁটে জানা গেল, পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলবর্তী দেশ লাইবেরিয়ার পতাকাধারী এই জাহাজ পানিতে ভেসেছে প্রায় ২২ বছর। ১৯৭১ সালে এর যাত্রা শুরু হয়েছিল। ১৯৯৩ সালে এটি বাংলাদেশের নোয়াখালী উপকূলের কাছে আটকে পড়ে সমুদ্রযাত্রার সমাপ্তি টানে।
জাহাজটির বর্তমানে মালিকানায় রয়েছে মেসার্স রায়হান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাটির নিচে চাপা পড়ে থাকা জাহাজটির দৈর্ঘ্য ৪৭০ ফুট আর প্রস্থ ৬৮ ফুটের মতো। এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য জাহাজটি তুলে আনার কাজ চলছে।
চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে জাহাজটি আটকে পড়ার পর শুরুতে উদ্ধারের চেষ্টা চালায় মালিকানায় থাকা প্রতিষ্ঠান বেস্ট শিপিং করপোরেশন। তবে ব্যর্থ হয়ে জাহাজটি নিলামে (অকশন) দেওয়ার জন্য বাংলাদেশের আদালতের শরণাপন্ন হয় প্রতিষ্ঠানটি। কাদায় আটকে পড়া জাহাজকে কেন্দ্র করে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বেস্ট শিপিং করপোরেশন, জাহাজের স্থানীয় প্রতিনিধি, কর্মকর্তা ও ক্রুÍসব পক্ষের স্বার্থ জড়িয়ে পড়ে মামলায়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের দেওয়ানি বিভাগের অ্যাডমিরালটি স্যুট (সমুদ্র বাণিজ্য-সংক্রান্ত মামলা) নম্বর ১৯/১৯৯৩ অনুযায়ী জাহাজটি নিলামে তোলা হয়। ১৯৯৫ সালের ১৫ মার্চ চট্টগ্রামের মুসলিম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ৫৪ লাখ টাকায় জাহাজটি নিলামে কিনে নেয়।
প্রতিষ্ঠানটি জাহাজের উপরিভাগের সামান্য কিছু অংশ কেটে নিলেও পুরো জাহাজ আর উদ্ধার করতে পারেনি। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে কাজ থেমে যায়। পরে ৩০ লাখ টাকায় তারা জাহাজের স্বত্ব বিক্রি করে দেয় অন্য প্রতিষ্ঠানের কাছে। এরপর একের পর এক বদল হয় মালিকানা। তবে কেউ মাটির নিচে চাপা পড়ে থাকা জাহাজের বাকি অংশ আর উদ্ধার করতে পারেনি। এবারের চেষ্টার আগে সর্বশেষ ২০১০ সালে ঢাকার ইউছুফ আলী নামের এক ব্যক্তি জাহাজটি কিনে মাটির নিচ থেকে উদ্ধারের চেষ্টা চালান। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়।
জাহাজটির বর্তমান মালিক মেসার্স রায়হান ট্রেডার্সের কর্ণধার জামাল উদ্দিন জানান, বেশ বড় জাহাজটি যেখানে চাপা পড়ে আছে এর ওপরের প্রায় ১০ একর জমি তিনি কিনে নিয়েছেন। এখন মাটি খুঁড়ে জাহাজটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে উদ্ধারের চেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে যন্ত্রপাতির সংকট।
জাহাজটি উদ্ধারের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, উদ্ধারে নামার আগে তারা সেখানে বোরিং (মাটির গভীরে পাইপ প্রবেশ করিয়ে) করে জাহাজটির অবস্থান নিশ্চিত হয়েছেন। বোরিং কাজে যুক্ত নুরুল হুদা বলেন, ‘সর্বনিম্ন ৩২ ফুট আর সর্বোচ্চ ৫০ ফুট গভীরে জাহাজের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। মোটামুটি ৪০ ফুট গভীরে পৌঁছালে জাহাজটি দৃশ্যমান হবে।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।