হাসিনার সময়ের লুটপাট:
৭ মেগা প্রকল্পে মোট ৪৬,৭০০ কোটি টাকার অনিয়ম
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
অনিয়ম আর দুর্নীতির ভাগাড়ে পরিণত হয়েছে সাত মেগা প্রকল্প। অনিয়মে জর্জরিত প্রকল্পগুলো হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬), পদ্মা সেতু, দোহাজারি রামু কক্সবাজার রেললাইন, বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এসব প্রকল্পে অনিয়মে জড়িত অর্থের পরিমাণ ৪৬ হাজার ৭০০ কোটি টাকার বেশি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত প্রকল্পটিতে ১০৬টি অডিট আপত্তি উত্থাপিত হয়েছে, যার একটিও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এসব আপত্তিতে জড়িত অর্থের পরিমাণ ২৩ হাজার ৯৩০ কোটি ১৩ লাখ টাকা।
পায়রা: ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পটিতে ১৪টি অডিট আপত্তি উত্থাপিত হয়েছে, যেখানে জড়িত অর্থের পরিমাণ ১০৩ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। এসব আপত্তির কোনোটিই এখনও নিষ্পত্তি হয়নি।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র: প্রকল্পে ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ১১ বছরে প্রকল্পটিতে ৮৭টি অডিট আপত্তি উত্থাপিত হয়েছে। এর মধ্যে মাত্র ৩১টির জবাব দেওয়া হয়েছে, বাকিগুলোর কোনো জবাবই পাওয়া যায়নি। জবাব দেওয়া আপত্তিগুলোরও কোনোটি নিষ্পত্তি হয়নি। প্রকল্পে ৬ হাজার ৫৭১ কোটি টাকার ব্যয়ের নিরীক্ষা এখনও অনিষ্পন্ন রয়েছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট: প্রকল্পটিতে এখনও ৬৩টি অডিট আপত্তি নিষ্পত্তি হয়নি, যেখানে জড়িত অর্থের পরিমাণ ৮ হাজার ৪৯৭ কোটি ৮৩ লাখ টাকা।
পদ্মা সেতু : ২০১৬-১৭ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত প্রকল্পটিতে ১০৮টি অডিট আপত্তি উত্থাপিত হয়, যার মধ্যে মাত্র ৩৮টি নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট ৬৮টি আপত্তি এখনও অনিষ্পন্ন রয়েছে। নথিতে আপত্তির সংখ্যার ব্যাপারে তথ্য থাকলেও কত টাকা জড়িত এমন কোনো তথ্য ছিল না।
দোহাজারি-রামু-কক্সবাজার রেললাইন: ২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত প্রকল্পটিতে ১৭টি অডিট আপত্তি পাওয়া গেছে। এসব আপত্তিতে জড়িত অর্থের পরিমাণ ৩ হাজার ৬০৬ কোটি ৩ লাখ টাকা।
থার্ড টার্মিনালে চার হাজার কোটি লুটপাট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে প্রায় চার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ রয়েছে, প্রকল্পের শুরুতেই দক্ষিণ কোরিয়া ও চীন থেকে নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম কেনা হয়, যা পরে মান যাচাইয়ে অকেজো প্রমাণিত হয়। এ ছাড়া নির্ধারিত ঠিকাদারের পরিবর্তে কাজ বিক্রি, অস্বাভাবিক ব্যয় দেখানো, বিদেশি সফরের নামে অর্থ অপচয় এবং নকশা পরিবর্তনের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজেপি আমলে ভারতজুড়েই বাড়ছে মুসলিম নিধন
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণপূর্তের আরেক ‘বালিশকা-’
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভেজালে সয়লাব দেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি ১০ লাখের, কিডনি দিয়ে পেলেন ৫০ হাজার টাকা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব -প্রধানমন্ত্রী -সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ -কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর, হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল জাজিরাতুল আরব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুরে জাল প্রবেশপত্র, প্রক্সি পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেফতার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিরাপদ ও সাশ্রয়ী ব্যয়ে হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি চেয়ারম্যানের কাঁধে রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












