বেনাপোল-খুলনা-মোংলা রুটে বেসরকারিভাবে চলবে যাত্রীবাহী ট্রেন
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
যশোর সংবাদাদতা:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেনাপোল-খুলনা-মোংলা (ভায়া যশোর) রুটে চলাচলকারী লাভজনক বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেনটি সরকারি ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) থেকে বেসরকারি ব্যবস্থাপনায় রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন যাত্রীসাধারণ। তারা সরকারি ব্যবস্থাপনায় ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন।
রেল সংশ্লিষ্টরা জানান, ট্রেনটি বেসরকারি খাতে লিজ দিলে বর্তমান আয়ের চেয়ে বেশি রাজস্ব পাওয়া যাবে এমন যুক্তি দেখিয়ে কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে তৎপর ছিলেন। স্টেশনে চেকার স্বল্পতার কারণে টিকেট কাটায় কিছু সমস্যা থাকলেও, চেকার নিয়োগ ও টিকেট কাটায় জনসচেতনতা বাড়ানো গেলে সরকারি ব্যবস্থাপনাতেই আরও বেশি লাভবান হওয়া সম্ভব বলে দাবি যাত্রী ও সেবাপ্রত্যাশীদের। তাদের মতে, রেল বেসরকারি খাতে গেলে ভোগান্তি বাড়বে এবং যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হবে। সে কারণে সরকারি ব্যবস্থাপনায় ট্রেন চলাচলেই স্বাচ্ছন্দ্য বোধ করেন যাত্রী ও স্থানীয়রা।
রেল সূত্রে জানা যায়, লাভজনক এ রুটটি বেসরকারি টিকেট ব্যবস্থাপনার জন্য ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। গত ১৯ মে দরপত্র খোলা হয় এবং জুন মাসের প্রথম সপ্তাহে যাচাই-বাছাই শেষে বিষয়টি রেলের মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়। পরবর্তী যাচাই শেষে ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’-কে তিন বছরের জন্য ট্রেনটির টিকেট ব্যবস্থাপনার কার্যাদেশ দেয়া হয়। যাত্রীদের দাবি, কোনো ধরনের আন্দোলন এড়াতে পুরো প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন করা হয়েছে।
১৯৯৯ সালের ২৩ নভেম্বর এ রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চালু হয়। এরপর ১১ বছর, অর্থাৎ ২০১০ সালের ২৮ জুলাই পর্যন্ত ট্রেনটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। পরে বেসরকারি খাতে ‘মেসার্স বান্না এন্টারপ্রাইজ’ ও ‘ইসলাম শিপবিল্ডার্স’ চুক্তিবদ্ধ হয়ে ট্রেন পরিচালনা করে। বেসরকারি টিকেট ব্যবস্থাপনায় যাত্রীসেবার মান নেমে যাওয়া, চোরাকারবারি ও টানাপাটির দখলে চলে যাওয়ার অভিযোগ ওঠায় ২০১৩ সালে আবার সরকারি তত্ত¦াবধানে ফিরিয়ে আনা হয়।
পরবর্তীতে যাত্রী সংখ্যা বাড়তে থাকে। এ রুটে যাতায়াতকারী অধিকাংশ যাত্রী পাসপোর্টধারী, যারা ভারত যাতায়াত করেন। লাভজনক ও যাত্রীসেবার মান বাড়ায় ২০১৭ সালের ১ মার্চ থেকে এ রুটে দিনে দুইবার যাত্রীবাহী কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে প্রতি মাসে গড়ে ৪০-৪৫ লাখ টাকা আয় হচ্ছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই লাভজনক অবস্থার কারণেই ট্রেনটির প্রতি ব্যবসায়িক মহলের দৃষ্টি পড়েছে বলে অভিযোগ যাত্রীদের।
ট্রেনযাত্রী আনোয়ারুল ইসলাম বলেন, ‘খুলনা থেকে বাসে বেনাপোল আসতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা, ভাড়া প্রায় ২৫০ টাকা। অথচ কমিউটার ট্রেনে সময় লাগে আড়াই ঘণ্টা এবং ভাড়া মাত্র ৪৫-৫০ টাকা। এ কারণে যশোর জেলা শহরসহ ভারতে যাতায়াতকারী যাত্রীরা কম খরচে ট্রেন ব্যবহার করেন। বর্তমানে এই ট্রেন থেকে প্রতি মাসে গড়ে ৩৫ লাখ টাকা আয় করছে বাংলাদেশ রেলওয়ে। তাই লাভজনক ট্রেনটির প্রতি ব্যবসায়ীদের নজর পড়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো সোনার দাম, ভরি কত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নদীতীর রক্ষা-পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ রক্ষায় অর্থনীতিকেন্দ্রিক কূটনীতির বিকল্প নেই -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












