সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ঈদের পর খাদ্য বিভাগে একটি ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। খাদ্য বিভাগের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আলোচনা হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে হবে। কিন্তু নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে খুলনা বিভাগীয় আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদ্বয় অনুপস্থিত থাকছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসায় খাদ্যমন্ত্রীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে মন্ত্রীর নির্দেশে খাদ্য মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে সূত্র জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান কেবল কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয় নয়; বরং এটি একটি বড় প্রশাসনিক সংস্কারের সূচনা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিশেষ করে এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গুদামগুলোকে কেন্দ্র করে একটি অঘোষিত অর্থনৈতিক চক্র তৈরি হয়েছে। এসব গুদামে দায়িত্ব পেলে খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার সুযোগ থাকে। ফলে অনেক কর্মকর্তা এসব পদে যেতে আগ্রহী। বিগত সরকারের আমলে বিশাল টাকার বিনিময়ে বদলি বাণিজ্য হওয়ায় তারই ধারাবাহিকতা নতুন সরকারের আমলেও শুরু করেছিল সেই সিন্ডিকেট। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনায় বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলএসডি গুদামগুলোতে পদায়নের জন্য অনেক সময় অঘোষিতভাবে অর্থ লেনদেন হয়। অভিযোগ আছে, অনেক ক্ষেত্রে ১০ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে বদলির নজির রয়েছে বলে গোটা খাদ্য বিভাগে আলোচনায় আছে। এসব বদলিতে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ না থাকায় বিভাগীয় আঞ্চলিক পর্যায়ে দর হাঁকিয়ে বদলি করা হয় বলে অভিযোগ রয়েছে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কয়েকটি আঞ্চলিক কার্যালয়ে এই ধরনের বদলি বাণিজ্যের ঢের অভিযোগ থাকলেও কোনো পদক্ষেপ নেওয়ার নজির নেই বলে সূত্র জানিয়েছে।
খাদ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খাদ্য অধিদপ্তরে অনিয়মের অভিযোগ নতুন নয়। কিন্তু এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি সরাসরি সরকারের উচ্চপর্যায়ে যাওয়ায় সুষ্ঠু তদন্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।’
সূত্রে জানা গেছে, ঈদের পর খাদ্য বিভাগে একটি সমন্বিত শুদ্ধি অভিযান শুরু হতে পারে। এই অভিযানে কয়েকটি বিষয় তদন্তের আওতায় আসতে পারে। সেগুলো হলো- খাদ্য গুদাম ব্যবস্থাপনা, ধান ও চাল সংগ্রহ কার্যক্রম, বস্তা ও অন্যান্য সরঞ্জাম ক্রয়, কর্মকর্তা বদলি ও পদায়ন প্রক্রিয়া। এছাড়া পরিবহন ব্যয় ও ঠিকাদারি কার্যক্রমও তদন্তের আওতায় থাকতে পারে।
সম্প্রতি খাদ্য সচিব ফিরোজ সরকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। বৈঠকে সচিব বদলি ও পদায়ন, খাদ্য সরবরাহ, ওএমএসসহ বিভিন্ন বিষয়ে কঠোরভাবে তদারকির গুরুত্বারোপ করেছেন। তিনি কর্মকর্তাদের বলেছেন, ‘খাদ্য বিভাগ দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিষয়ে তদন্ত হবে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে খাদ্য সচিব ফিরোজ সরকার গণমাধ্যমকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা পুরোপুরি ‘হার্ড লাইনে’ যাচ্ছি। খাদ্য খাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি মোটেও মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয়ের স্পষ্ট ও কঠোর নির্দেশনা রয়েছে। তদন্তে যার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












