রাঙামাটি সংবাদদাতা:
সাজেক সড়কে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দিনের মতো অবরোধ চলছে।
উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উস্কানির প্রতিবাদে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে আরও একটি সংগঠন।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি সংগঠনটির দাবি, গত ১১, ১৫ ও ২২-২৩ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী দলের মদদপুষ্ট সংগঠন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যা মামলায় গত বছর গ্রেপ্তার হওয়া একেএম জিয়াউদ্দিন এখন এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক। কমিটিতে তার নাম জিয়া রনি। একাধিক নথি পর্যালোচনা করে সংশ্লিষ্ট গণমাধ্যম নিশ্চিত হয়েছে, জিয়া রনি ও একেএম জিয়াউদ্দিন একই ব্যক্তি।
২০২৫ সালের ২৩ জুন একেএম জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে চলতি বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারক সম্পর্কে অপর বর্ণনায় ইরশাদ মুবারক হয়েছেন-
২ নং মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ
عَنْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصّـِدِّيْقَةِ عَلَيـْهَا السَّلَامُ قَالَتْ كُنْتُ اَنَامُ بَيْنَ يَدَىْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَاىَ فِىْ قِبْلَتِهٖ فَاِذَا سَجَدَ غَمَزَنِـىْ فَقَبَضْتُّ رِجْلَىَّ وَاِذَا قَامَ بَسَطْـتُّهُمَا.
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালী মহলের প্রভাব খাটিয়ে মানহীন কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন হওয়ার পর যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হবে বলে যারা ভাবছেন তারা ভুল করছেন।
জনগণের উদ্দেশে দেওয়া বার্তায় খামেনি লিখেছেন, চলতি বছরের ৪ নভেম্বর, ইরানিরা অপরাধী যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অবস্থান আগের যেকোনো সময়ের চেয়ে আরো স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীনভাবে বুঝতে পেরেছে। তা সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের শত্রুতার কারণগুলো পর্যালোচনা করা এবং তার বিপরীতে ইরানি জাতির দৃঢ় প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
রাজধানীর মিরপুরে গতকাল টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এ পরিস্থিতিতে এদিন মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক। পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামে একটি মামলার সাক্ষী একজন পুলিশ সদস্য। কিন্তু বদলি হয়ে তিনি বর্তমানে খুলনায় কর্মরত আছেন। মামলায় সাক্ষ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চট্টগ্রামে আসতে হবে, কিন্তু অনেকদিন ধরেই তিনি উপস্থিত হননি বা হতে পারেননি।
এটি একটি উদাহরণ হিসাবে বলা হলেও বাংলাদেশের বিভিন্ন আদালতে জমে থাকা অনেক মামলার ক্ষেত্রে এই জটিলতা বেশ পরিচিত। এর ফলে দিনের পর দিন মামলার তারিখ যেমন পেছাতে থাকে, তেমনি বিলম্বিত হয় সামগ্রিক বিচার প্রক্রিয়া।
দেশের বিচার প্রক্রিয়ায় এই বিষয়টিকে একটি পদ্ধতিগত জটিলতা হিসেবেই দেখছেন আইন ঠবাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রামের বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে রাতের আঁধারে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশে লোকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর শনিরআখড়ায় ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার গ্রাহক ও গৃহিণীর অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মাজেদুর রহমান বিà বাকি অংশ পড়ুন...
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের সাবেক (চাকরিচ্যুত) দুই সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, সম্প্রতি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করার ছলে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের একটি ঘটনার তদন্তে নেমে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। অভিযানের একপর্যায়ে চক্রের মূল হোতা সাবেক পুলিশ সদস্য লিমন মিয়া (৩৪) ও তার সহযোগীসাখাওয়াত মুন্সি ওরফে সাকাকে (৩৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিমন ও সাকার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে লিমন জà বাকি অংশ পড়ুন...












