হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যা মামলায় গত বছর গ্রেপ্তার হওয়া একেএম জিয়াউদ্দিন এখন এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক। কমিটিতে তার নাম জিয়া রনি। একাধিক নথি পর্যালোচনা করে সংশ্লিষ্ট গণমাধ্যম নিশ্চিত হয়েছে, জিয়া রনি ও একেএম জিয়াউদ্দিন একই ব্যক্তি।
২০২৫ সালের ২৩ জুন একেএম জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে চলতি বছরের ১৪ মে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ পান জিয়া রনি।
পুলিশের প্রতিবেদনে জিয়াউদ্দিন সম্পর্কে বলা হয়, তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের ঘনিষ্ঠ সহচর। এ ছাড়া চট্টগ্রাম মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন নেতা বলেন, ‘ওই কমিটির তালিকা দেখলেই বোঝা যায় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তার নামটা বসিয়ে দেওয়া হয়েছে। এর আগে তাকে সেভাবে চিনতামও না।’
অনুসন্ধানে জানা যায়, মামলা ও পুলিশের নথিতে সাবেক যুবলীগ সমর্থক ও হত্যা মামলার আসামি হিসেবে চিহ্নিত একেএম জিয়াউদ্দিনই এনসিপির কমিটির জিয়া রনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘রাজপথে জুলাইয়ের প্রথম দিকের একজন শহীদ ছাত্রদলের ওয়াসিম। সেই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেল খাটা একজনকে দলীয় পদ দেওয়ার মধ্য দিয়ে এনসিপি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করল। অথচ তারা দাবি করে জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার তারা। এনসিপির শীর্ষ নেতারা এই বিষয়ে জাতিকে ব্যাখ্যা দেবে এটাই আমাদের দাবি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা -ডিএনসিসি প্রশাসক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেয়া হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন?
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টায় বিএসএফ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












