গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ বাংলার ৯ জনের নামে মামলা
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর শনিরআখড়ায় ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার গ্রাহক ও গৃহিণীর অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলো- ডাচ-বাংলা ব্যাংক দনিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি ম্যানেজার মোহিত মোরশেদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার সৌরভ সাহা, রেমিট্যান্স অফিসার রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার গোলাম কিবরিয়া, গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী সরদার, ম্যানেজার কাজী এনামুল কবির ও শওকত হাসান এবং গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেড। এছাড়া মামলায় আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী নারগিস আক্তার একজন নিরক্ষর গৃহিণী। তিনি নিজের জমি ও গাড়ি বিক্রি এবং বাড়ি ও দোকান ভাড়ার সঞ্চিত মোট ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৩১৯ টাকা ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। তিনি নিরক্ষর হওয়ায় ব্যাংক কর্মকর্তারাই তাকে চেক পূরণ ও টাকা জমার কাজে সহযোগিতা করতেন।
অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর বাদী পাঁচ লাখ টাকা তুলতে ব্যাংকে গেলে আসামিরা কৌশলে তার চেকবই থেকে একটি অতিরিক্ত চেক পাতা এবং ডিপিএস খোলার কথা বলে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে গত ৪ অক্টোবর বাদী ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইলে আসামিরা জানায় তার হিসাবে মাত্র ৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকা অবশিষ্ট রয়েছে।
এমন তথ্যে বাদী হতবাক হয়ে বাকি টাকার বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্মকর্তা মোহিত মোরশেদ জানান, ২৩ সেপ্টেম্বরে 'পজিটিভ পে ইনস্ট্রাকশন' ফরমের মাধ্যমে গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডকে একটি চেকের মাধ্যমে ৮৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বাদী ব্যাংকে যাননি এবং ওই প্রতিষ্ঠানকে কোনো চেকও প্রদান করেননি। গত ১৭ সেপ্টেম্বর কর্মকর্তারা প্রতারণা করে যে চেকটি রেখে দিয়েছিলো, সেটিতে জাল স্বাক্ষর ও টাকার পরিমাণ বসিয়ে এবং পজিটিভ পে ফরম তৈরি করে পূবালী ব্যাংক পিএলসির রাজবাড়ী শাখায় গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডের অ্যাকাউন্টে ক্লিয়ারিংয়ের মাধ্যমে টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর ওই কোম্পানির পক্ষে আসামি শওকত হাসান পূবালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে নগদ ৮৫ লাখ টাকা তুলে আত্মসাৎ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপ নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, চলাচল শুরু আজ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিক্রি কমে যাওয়ায় বন্ধের পথে রাজধানীর অনেক মার্কেট-শপিং মল -দোকান বন্ধের সময়সীমা বেঁধে দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাভারে ব্যাপক সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা -মিরপুরে ১০ হাজার পুলিশ; বিএনপি’র মিছিল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে পাল্টাপাল্টি অবরোধ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিভাগীয় শহরে হাইকোর্ট বসালে কমবে ঢাকার যানজট
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












