কোনো জমির স্বত্ব ও মালিকানা নিয়ে একাধিক পক্ষের মধ্যে দেওয়ানি বিরোধ বিচারাধীন থাকলে সেই জমিকে অর্পিত সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া বা অবমুক্ত করা যাবে না মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট।
রায়ে আদালত বলেছেন, বিচারাধীন দেওয়ানি মামলায় চূড়ান্তভাবে স্বত্ব নির্ধারিত হওয়ার পর রায়ে বিজয়ী পক্ষের অনুকূলে বিতর্কিত সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করা, অর্থাৎ বাদ দেওয়া যাবে।
সাহাবুদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
জমির স্বত্ব ও মালিকানা নিয়ে দায়ের করা পৃথক দুটির রিট আবেদন নিষ্পতà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। গত আগস্ট শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৬৫.২৫ শতাংশ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২৮ হাজার ২৭৭ কোটি টাকা বা ৬৩.৩৮ শতাংশ। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ১,২৯৫ কোটি টাকা।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আইএফআইসি ব্যাংকের মালিকানায় ছিলেন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান। ২০২৪ সালের ৫ ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য কিংবা প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের ক্যারিয়ার পলিসি প্রস্তুত করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 'চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬'-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পদোন্নতির জন্য বিচারিক অভিজ্ঞতার শর্ত কার্যত উঠে গেছে। সহকারী জজ থেকে জেলা ও দায়রা জজ পর্যন্ত প্রতিটি স্তরে পরিবর্তনের ফলে কোনো বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক হয়ে যাচ্ছেন অনেকে। নতুন বিধিমালার সুযোগে এমন কর্মকর্তাও জেলা ও দায়রা জজ হয়ে গেছেন, যাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে একদিনেরও বিচারিক অভিজ্ঞতা নেই। ফলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় এবং মাঠ পর্যায়ের বিচারকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এতে বিচারাঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।
আগের বিধিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরীক্ষা কেন্দ্রে ওএমআর শিট বিতরণের মাত্র দুই মিনিটের মাথায় নিয়োগ পরীক্ষা বাতিলের ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়া প্রায় তিন লাখ প্রার্থী এখন উপযুক্ত ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি তুলেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদের বিপরীতে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী।
সরকারি ছুটির দিনে সকালে পরীক্ষাকেন্দ্রে বসে উত্তরপত্র হাতে পাওয়ার পরও শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের নির্দেশনা পান প্রার্থীরা। এতে যঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের এক উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি ও দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা তুলে ধরলে, প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্পটির মূল গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. খালেকুজ্জঠবাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلَمَ عَلٰى حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ اَلْعَاشِرَةِ عَلَيْهَا السَّلَامُ بِسَوِيْقٍ وَتَمْرٍ.
অর্থ: “হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মনীন আল ‘আশিরাহ আলাইহাস সালাম উনার নিসবতে আযীম শরীফে ওলীমা মুবারক করেছিলেন খুরমা ও ছাতু সহযোগে।” (আবূ দাউদ শরীফ : কিতাবুত ত্বয়ামাহ : পবিত্র হাদীছ শর বাকি অংশ পড়ুন...
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থায় একটি জাতিকে নিঃশব্দে নিয়ন্ত্রণ করার সবচেয়ে মোক্ষম হাতিয়ার হয়ে উঠেছে তার খাদ্যব্যবস্থা। যে মাটিতে শস্য ফলে, সেই মাটিকে বিষে বিষাক্ত করে আজ আমাদের প্লেটে তুলে দেওয়া হচ্ছে ব্যাধি আর অপুষ্টি। এই করাল বাস্তবতা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত বাণিজ্যিক ও করপোরেট চক্রান্তের ফল।
আজ থেকে তিন দশক আগেও বাংলাদেশের রূপ ছিলো ভিন্ন। গ্রাম শুধু মানুষের থাকার জায়গা ছিলো না; তা ছিলো জীববৈচিত্রের এক পরম আশ্রয়স্থল। প্রাà বাকি অংশ পড়ুন...
হাফিজে হাদীছ হযরত আবু নুয়াইম আসবাহানী রহমতুল্লাহি আলাইহি উনার ‘দালায়েলুন নবুওওয়াত’ কিতাব থেকে “নিয়ামত” শব্দ বাদ দিয়ে ভয়ানক তাহরীফ করলো ওহাবীরা।
মূল আলোচনায় যাওয়ার আগে বিষয়টা গোড়া থেকে আবার আলোচনা করা প্রয়োজন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারনে খুশি মুবারক প্রকাশ করাই হচ্ছে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,
يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِّنَ اللَّـهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّـهَ لَا يُضِيعُ أَجْرÙ বাকি অংশ পড়ুন...
মীরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেছেন ৮ বছর ৩ মাস বয়সী শিশু রামিন নাওয়াফ মুগ্ধ। মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনীয়া এলাকায় অবস্থিত দারুল কুরআন মাদরাসা ও এতিমখানার হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থী মুগ্ধ গত ৮ অক্টোবর পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।
মুগ্ধ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে।
মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয় মুগ্ধ। এরপর নিয়মিত অধ্যবসায়, ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রস্তুত করা যৌথ প্রতিবেদন সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
বৈঠকে গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধান নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনà বাকি অংশ পড়ুন...












