এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সংসদ সদস্যদের ডিও লেটারের ভঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ তথ্য জানিয়েছে বিজিবি মিডিয়া বিভাগ।
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং à বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে ফসলি জমি খনন করায় কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, আবার কোথাও বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বালু অপসারণের নামে ফসলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই।
তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে?
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় পà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করছে ২০ দস্যু বাহিনী। সক্রিয় কয়েক বাহিনী দস্যুতায় ব্যবহার করছে লাইসেন্স করা অস্ত্র। সাগরের এই দস্যুরা মাছ ও জাল লুট, মাদক কারবার এবং মানব পাচার নিয়ন্ত্রণ করে।
অনুসন্ধানে জানা যায়, সাধারণ জেলেরা যখন সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকেন, ঠিক তখনই ইঞ্জিনচালিত ট্রলারে করে হানা দেয় দস্যু বাহিনী। তাদের প্রাথমিক লক্ষ্য জেলেদের ধরা দামি মাছ এবং লাখ টাকা মূল্যের জাল। কেউ বাধা দিলে বা জাল দিতে না চাইলে তাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। অস্ত্রের বাঁট দিয়ে পিটিয়ে জেলেদের হাড়গোড় ভেঙে দেওয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে, তার স্পষ্ট হিসাব নেই।
উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে।
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডারই সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। ব্যালিস্টিক ও ক্রুজ-দুই ধরনের ক্ষেপণাস্ত্রই রয়েছে দেশটির হাতে।
ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ২ হাজার থেকে ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে সক্ষম।
à বাকি অংশ পড়ুন...
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
১০. বিশেষ রিযিক লাভ:
তিনি সকালে উঠে ফজরের নামায আদায় করেই ওই মজুসীর সন্ধানে বের হলেন। উক্ত মজুসী একজন ধনী লোক বলে পরিচিত ছিলো। আবিদ ব্যক্তি খুঁজতে খুঁজতে তার সামনে যেয়ে দাঁড়ালেন। তখন ওই মজুসীর সামনে তার খাদিমদের থেকে কয়েকজন উপস্থিত ছিলো। সে উনাকে দেখে কিছুটা হেয় জ্ঞান করলো এবং বললো, আমার কাছে আপনাঠবাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
পায়রা সমুদ্রবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আনতে যাচ্ছে আন্ধারমানিক নদের ওপর নির্মাণাধীন চার লেনের কেবল সেতু। বন্দরের সঙ্গে মূল সড়কের যোগাযোগ আরও সহজ করতেই সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটি নির্মাণ হলে পণ্য পরিবহনে সময় ও খরচ কমার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা সংশ্লিষ্টদের।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১১৮০ মিটার দীর্ঘ চার লেনের এই কেবল সেতু। ২০২৩ সালের ডিসেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চীনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে বেতন বাড়ানোর দাবি জানিয়ে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও বিজিবি’র সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এসময় তারা আশপাশের কারখানার গুলোতে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। ওইসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল।
এসময় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পà বাকি অংশ পড়ুন...












